১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১১.৪০ +৮.৭২ | DS30: ২,০৫৭.০৭ -১.৩০ | লেনদেন: ২,৯৩৭.৯৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১১.৪০ +৮.৭২
আন্তর্জাতিক

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষ

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১২ জন।

নিহত ব্যক্তিদের মধ্যে দুর্ঘটনাকবলিত দুই ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন। রোববার দেশটির গিজা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

মিসরের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় রোববার এক বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।

‘দেশটির পরিবহন মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়, রাজধানী কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়।’

— আন্তর্জাতিক ডেস্ক

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়, রাজধানী কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়। একটি ট্রেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। এ সময় অপর একটি ট্রেনের সঙ্গে সেটির পেছনের অংশে সংঘর্ষ ঘটে। দ্বিতীয় ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় আসওয়ান প্রদেশের উদ্দেশে যাচ্ছিল।

আরও পড়ুন ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের আন্তর্জাতিক ১০ মিনিট আগে

রোববার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পর তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করেছেন। প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, কায়রো-আসওয়ান ও গিজা-ফায়ুম রুটের ট্রেন দুটি একই রেললাইনে একই দিকে চলাচল করছিল। একপর্যায়ে কায়রো-আসওয়ানগামী ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুমগামী ট্রেনটির সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন।
  • নিহত ব্যক্তিদের মধ্যে দুর্ঘটনাকবলিত দুই ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন।
  • মিসরের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় রোববার এক বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
  • দেশটির পরিবহন মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়, রাজধানী কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার তৎপরতায় এগিয়ে আসেন। আল-আইয়াত এলাকার কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, দুটি ট্রেনের সংঘর্ষের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা আহত যাত্রীদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স ডাকেন।

আইমান জামাল আরও জানান, তিনি নিজ চোখে প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে কাছাকাছি হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি বগির ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন। উদ্ধারকর্মীরা তাঁদের বের করার সময় কয়েকজনকে মৃত অবস্থায় দেখতে পান।

এদিকে মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনার পরিপ্রেক্ষিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

মিসরের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ভারী ক্রেন পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেনের ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজ সম্পন্ন করা এবং রেলপথে স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা।

সূত্র: এএফপি ও রয়টার্স

আন্তর্জাতিক থেকে আরও

ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে কমল তেলের দাম ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে কমল তেলের দামইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় অগ্রগতি হলে… ১ ঘণ্টা আগে ইরান যুদ্ধ বন্ধে শি ও পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধে শি ও পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্পইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে… ১ ঘণ্টা আগে ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্পইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যে অনেকেই অসন্তুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন… ১ ঘণ্টা আগে ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহতইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া… ২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

৯ নভেম্বর ২০২৬, ১১:২২ এএম · আন্তর্জাতিক

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১২ জন।

ফটোকার্ড

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে
নিহত ৭

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে
নিহত ৭

শিরোনাম