মানিকগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩
মানিকগঞ্জের হরিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ময়না বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চঞ্চল মণ্ডল (৩৮), তাঁর স্ত্রী জাহেরা (৩২) এবং চঞ্চলের মা হালিমা বেগম (৬৫)। সোমবার তাঁদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, রোববার বিকেলে জমি নিয়ে প্রতিবেশী চঞ্চল মণ্ডল ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ময়না বেগমের বিরোধ হয়। একপর্যায়ে ময়নার ঘরের পেছনে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় বাঁশ দিয়ে তাঁর বুকে আঘাত করা হয়। পরে স্বজনেরা তাঁকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‘মানিকগঞ্জের হরিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ময়না বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
— জি বাংলা ডেস্ক
এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কালাম বাদী হয়ে হরিরামপুর থানায় হত্যা মামলা করেন। রোববার দিবাগত রাতে মামলাটি নথিভুক্ত হয়। মামলায় গ্রেপ্তার তিনজন ছাড়াও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে মারধর
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে সোমবার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মূল বিষয়গুলি
- মানিকগঞ্জের হরিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ময়না বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চঞ্চল মণ্ডল (৩৮), তাঁর স্ত্রী জাহেরা (৩২) এবং চঞ্চলের মা হালিমা বেগম (৬৫)।
- পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, রোববার বিকেলে জমি নিয়ে প্রতিবেশী চঞ্চল মণ্ডল ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ময়না বেগমের বিরোধ হয়।
- এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কালাম বাদী হয়ে হরিরামপুর থানায় হত্যা মামলা করেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।