গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ১১ কারখানায় ছুটি ঘোষণা
গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ১১টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে কোনো স্থানে সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার ফটক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজে যোগ দেন। তবে সকাল ১০টার পর গাজীপুর সদর উপজেলা ও ভোগরা এলাকার কয়েকটি কারখানায় অসন্তোষ দেখা দেয়। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১১টি কারখানা দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।
ছুটি ঘোষণার পর শ্রমিকরা একযোগে কারখানা থেকে বেরিয়ে আসায় কয়েকটি স্থানে জটলার সৃষ্টি হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বাড়ি ফিরে যেতে সহায়তা করেন।
‘সূত্র আরও জানায়, ভোগরা বাইপাস এলাকায় মাসট্রেড ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দেয়।’
— জি বাংলা ডেস্ক
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের কোনো অবরোধের ঘটনা ঘটেনি। সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও কয়েকটি কারখানার অভ্যন্তরে অসন্তোষ দেখা দিলে সেগুলো ছুটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন
মতলবে আগুনে পুড়ল গোয়ালঘর, দুই গর্ভবতী গাভির মৃত্যু
সূত্র আরও জানায়, ভোগরা বাইপাস এলাকায় মাসট্রেড ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মূল বিষয়গুলি
- গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ১১টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
- মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজে যোগ দেন।
- ছুটি ঘোষণার পর শ্রমিকরা একযোগে কারখানা থেকে বেরিয়ে আসায় কয়েকটি স্থানে জটলার সৃষ্টি হয়।
- শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের কোনো অবরোধের ঘটনা ঘটেনি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় জেলায় ১১টি কারখানা আজকের জন্য ছুটি দেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন। স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।