ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে মোটরসাইকেলে থাকা এক নারী আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে মহাসড়কের হলিধানী এলাকার ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রদল নেতার নাম আমিনুর রহমান সৌরভ (৩০)। তিনি চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। আহত নারীর নাম রিয়া খাতুন।
‘পথে হলিধানী বাজারসংলগ্ন ভেটেরিনারি কলেজের সামনে স্পিডব্রেকার এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।’
— জি বাংলা ডেস্ক
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে রিয়া খাতুনকে মোটরসাইকেলে নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন সৌরভ।
আরও পড়ুন
পর্যটকের মৃত্যুতে সুন্দরবনে ৩ দিনের ভ্রমণ বন্ধ
পথে হলিধানী বাজারসংলগ্ন ভেটেরিনারি কলেজের সামনে স্পিডব্রেকার এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন।
মূল বিষয়গুলি
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।
- মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে মহাসড়কের হলিধানী এলাকার ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
- নিহত ছাত্রদল নেতার নাম আমিনুর রহমান সৌরভ (৩০)।
- পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে রিয়া খাতুনকে মোটরসাইকেলে নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন সৌরভ।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সৌরভকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা আহত রিয়া খাতুনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
নিহত সৌরভ চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ার বাসিন্দা।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট তানভীর হাসান বলেন, স্পিডব্রেকারের আগে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় সৌরভ গুরুতর আহত হন। তাঁর একটি হাত ভেঙে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা এক নারীও আহত হয়েছেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।