হাসিবের ওপর হামলা: ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর স্ত্রীসহ শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিবুল ইসলাম। ১০ নভেম্বর দুপুরে রিসোর্ট থেকে চেকআউট করে অটোরিকশায় রাধানগর সড়ক দিয়ে যাওয়ার সময় হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ১৫ জনের একটি দল তাঁদের পথরোধ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
‘মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।’
— Mehedi (Admin)
এজাহারে অভিযোগ করা হয়, প্রধান আসামি হাবিবুর রহমান তাঁর হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে হাসিবের মাথা লক্ষ্য করে কোপ দেন। হাসিব বাম হাত দিয়ে তা প্রতিহত করলে তাঁর বাম হাতের কবজির নিচে গুরুতর জখম হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামিরা লাঠি ও রড দিয়ে তাঁদের এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তাঁরা রক্ষা পান। আহত হাসিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
আরও পড়ুন
পর্যটকের মৃত্যুতে সুন্দরবনে ৩ দিনের ভ্রমণ বন্ধ
এর আগে মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিবুল ইসলামের ওপর দা নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে তাঁর হাতে আঘাত লাগে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক হাসিবকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালাগাল করছেন। একপর্যায়ে তিনি হাসিবের দিকে তেড়ে যান। পরিস্থিতি বেগতিক দেখে হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান।
মূল বিষয়গুলি
- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামল…
- মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন।
- মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর স্ত্রীসহ শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিবুল ইসলাম।
- এজাহারে অভিযোগ করা হয়, প্রধান আসামি হাবিবুর রহমান তাঁর হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে হাসিবের মাথা লক্ষ্য করে কোপ দেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারে হাবিবুর রহমান নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁকে শনাক্ত করা হয়েছে। দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।