১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১ | DS30: ২,০৫৯.৩৭ +১.৯৭ | লেনদেন: ৭,৫৭৬.৬০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১
সারাদেশ

মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির সামনে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির সামনে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার
বস্তুগুলো ‘জয় বাংলা’ লেখা সাদা কাগজে মোড়ানো ছিল

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে বিএনপির তিন নেতাকর্মীর বাড়ির সামনে থেকে ‘জয় বাংলা’ লেখা তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে গ্রামের পৃথক তিনটি স্থান থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। গোভীপুর গ্রামের খোকন, রুহুল আমিন ও আইব নবী রহমানের বাড়ির ফটকের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সকালে উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তুগুলোর গায়ে লাল টেপ প্যাঁচানো ছিল। সাদা কাগজে লেখা ছিল ‘জয় বাংলা’। সকালে স্থানীয়রা প্রথমে বস্তুগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে রাখা হয়।

‘মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সকালে গোভীপুর গ্রামের তিন ব্যক্তির বাড়ির সামনের ফটক থেকে লাল টেপ প্যাঁচানো তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

বিএনপি নেতাকর্মী খোকন, রুহুল আমিন ও আইব নবী জানান, সকালে ঘুম থেকে উঠে তাঁদের পরিবারের সদস্যরা বাড়ির ফটকের সামনে লাল টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পান। সেগুলোতে ‘জয় বাংলা’ লেখা ছিল। কিছুক্ষণের মধ্যে তিনজনের বাড়ির ফটকেই একই ধরনের বস্তু পাওয়া যায়। তাঁরা বলেন, বিএনপির রাজনীতি করার কারণে কোনো সন্ত্রাসী গোষ্ঠী হুমকি দেওয়ার উদ্দেশ্যে এগুলো রেখে গেছে বলে তাঁদের ধারণা।

আরও পড়ুন পর্যটকের মৃত্যুতে সুন্দরবনে ৩ দিনের ভ্রমণ বন্ধ পর্যটকের মৃত্যুতে সুন্দরবনে ৩ দিনের ভ্রমণ বন্ধ সারাদেশ ১২ ঘণ্টা আগে

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সকালে গোভীপুর গ্রামের তিন ব্যক্তির বাড়ির সামনের ফটক থেকে লাল টেপ প্যাঁচানো তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রাতের আঁধারে এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এগুলো রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে বিএনপির তিন নেতাকর্মীর বাড়ির সামনে থেকে ‘জয় বাংলা’ লেখা তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
  • বুধবার (১১ নভেম্বর) সকালে গ্রামের পৃথক তিনটি স্থান থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
  • স্থানীয়রা জানান, সকালে উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তুগুলোর গায়ে লাল টেপ প্যাঁচানো ছিল।
  • বিএনপি নেতাকর্মী খোকন, রুহুল আমিন ও আইব নবী জানান, সকালে ঘুম থেকে উঠে তাঁদের পরিবারের সদস্যরা বাড়ির ফটকের সামনে লাল টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পান।

এদিকে, রাতভর ককটেল আতঙ্কের পর সকালে একসঙ্গে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সারাদেশ থেকে আরও

যমুনা ফিউচার পার্কসহ যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ আজ যমুনা ফিউচার পার্কসহ যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ আজমহাব্যস্ত নগরী ঢাকায় প্রতিদিনই নানা প্রয়োজনে ছুটতে হয় মানুষকে। কখনো সংসারের বাজার করতে মাছ-মাংস ও মুদি দোকানে, আবার কখনো কেনাকাটা কিংবা… ১৪ ঘণ্টা আগে যে চমচমের স্বাদ মেলে না শহরের দোকানে যে চমচমের স্বাদ মেলে না শহরের দোকানেহাটে বাজার করতে এসে কেউ কেনেন দুই-তিনটি, কেউ আবার এক কেজি। কারও বাড়ি ফেরার পথে পরিবারের জন্য, কারও কাছে নিজের রসনাবিলাস। হাটের এক কোণে খোলা… ১৪ ঘণ্টা আগে মিরপুরে তিন বাসে আগুন মিরপুরে তিন বাসে আগুনরাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি। এখন পর্যন্ত এ… ১৪ ঘণ্টা আগে ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৬৬, মামলা ৬৪ ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৬৬, মামলা ৬৪রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬৪টি মামলা হয়েছে। বুধবার (১১… ১৪ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির সামনে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

১১ নভেম্বর ২০২৬, ১১:০৩ এএম · সারাদেশ

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে বিএনপির তিন নেতাকর্মীর বাড়ির সামনে থেকে ‘জয় বাংলা’ লেখা তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

ফটোকার্ড

মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির সামনে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির সামনে
‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির সামনে
‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

শিরোনাম