প্রথমবার জুটি বাঁধছেন জয়া-শ্রাবন্তী
প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক অর্জুন দত্তের নতুন ছবি ‘আরএসভিপি মার্ডার’-এ দেখা যাবে তাঁদের। পাহাড়ে সংঘটিত এক রহস্যময় হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এগোবে ছবির কাহিনি।
একটি পার্টিকে কেন্দ্র করে গল্পের সূত্রপাত। আনন্দ-উৎসবের মধ্যে আচমকা একটি বার্তা বদলে দেবে পুরো পরিস্থিতি। এরপর শুরু হবে রহস্যের অনুসন্ধান। তদন্তের সঙ্গে সঙ্গে সামনে আসবে বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা স্বার্থ, দাম্পত্যের টানাপোড়েন এবং পারিবারিক সম্পর্কের মধ্যে জমে থাকা ক্ষোভ।
ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে শ্রাবন্তী বলেন, ‘অর্জুনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। ছবির গল্প এবং আমার চরিত্রটা দারুণ। এর আগে এমন ধরনের চরিত্রে আমি কখনো অভিনয় করিনি। দর্শক আমাকে একদম নতুন রূপে দেখতে পাবেন।’
‘চরিত্রটি ফুটিয়ে তোলার মধ্যে একটা আলাদা চ্যালেঞ্জ রয়েছে।’ জয়া ও শ্রাবন্তীর পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, লোকনাথ দে এবং গৌরব রায়চৌধুরী।’
— বিনোদন ডেস্ক
জয়া আহসানের কাছেও ছবিটি বিশেষ। অভিনেত্রী বলেন, ‘অর্জুন আমার অত্যন্ত পছন্দের একজন পরিচালক। “আরএসভিপি মার্ডার” একটি মার্ডার মিস্ট্রি। এই ছবির অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। চরিত্রটি ফুটিয়ে তোলার মধ্যে একটা আলাদা চ্যালেঞ্জ রয়েছে।’
আরও পড়ুন
মিস ইউনিভার্স থেকে বাদ পড়ছেন ১৫ দেশের সুন্দরীরা
জয়া ও শ্রাবন্তীর পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, লোকনাথ দে এবং গৌরব রায়চৌধুরী।
মূল বিষয়গুলি
- প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
- একটি পার্টিকে কেন্দ্র করে গল্পের সূত্রপাত।
- ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে শ্রাবন্তী বলেন, ‘অর্জুনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।
- জয়া আহসানের কাছেও ছবিটি বিশেষ।
‘শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেড’-এর ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করছেন অভিজিৎ চট্টোপাধ্যায়। ছবির চিত্রনাট্য লিখেছেন আশীর্বাদ মৈত্র ও অর্জুন দত্ত। সংগীত পরিচালনা করছেন মৈনাক মজুমদার ও অভিজিৎ চট্টোপাধ্যায়।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।