নিখোঁজ বাবার সন্ধানে অভিনেত্রী মেঘলা, সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্তি
ঢাকাই চলচ্চিত্র ও মডেলিং অঙ্গনের পরিচিত মুখ মেঘলা মুক্তা বর্তমানে গভীর পারিবারিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন। অসুস্থ বাবাকে খুঁজে না পেয়ে সামাজিক মাধ্যমে সবার কাছে সহযোগিতা কামনা করেছেন এই অভিনেত্রী।
অভিনেত্রীর ফেসবুক পোস্ট থেকে জানা যায়, তাঁর বাবা সোমবার (৯ নভেম্বর) উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে পরিবারের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকেই তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
‘বাবার অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেঘলা মুক্তা জানান, নিখোঁজ বাবার সন্ধানে উত্তরাসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং স্থানীয় বিভিন্ন থানা এলাকায় রাতভর খোঁজ করা হয়েছে।’
— বিনোদন ডেস্ক
বাবার অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেঘলা মুক্তা জানান, নিখোঁজ বাবার সন্ধানে উত্তরাসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং স্থানীয় বিভিন্ন থানা এলাকায় রাতভর খোঁজ করা হয়েছে। কিন্তু কোথাও তাঁর বাবার সন্ধান মেলেনি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি তাঁর ছবি বিভিন্ন স্থানে প্রচার করা হয়েছে।
আরও পড়ুন
ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য
শোবিজ অঙ্গনের এই তারকার পরিবার বর্তমানে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে। ফেসবুক পোস্টে দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়ে মেঘলা মুক্তা লিখেছেন, কেউ তাঁর বাবাকে কোথাও দেখে থাকলে কিংবা কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারলে যেন দ্রুত যোগাযোগ করেন।
মূল বিষয়গুলি
- ঢাকাই চলচ্চিত্র ও মডেলিং অঙ্গনের পরিচিত মুখ মেঘলা মুক্তা বর্তমানে গভীর পারিবারিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন।
- অভিনেত্রীর ফেসবুক পোস্ট থেকে জানা যায়, তাঁর বাবা সোমবার (৯ নভেম্বর) উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা হয়েছিলেন।
- দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
- বাবার অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেঘলা মুক্তা জানান, নিখোঁজ বাবার সন্ধানে উত্তরাসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতা…
নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে বা এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে অবিলম্বে ০১৮০৬৮৮৭৫৭০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন মেঘলা মুক্তা। পরে চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমার পাশাপাশি ভারতের তেলেগু চলচ্চিত্রেও অভিনয় করে পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।