যশোরে চারজনের কারাদণ্ড
যশোরে সংক্ষিপ্ত বিচারিক আদালতে মাদক ও চোরাই মালামাল রাখার দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতের বিচারক সঞ্জয় পাল পৃথক মামলায় এ সাজা দেন। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শহরের চৌরাস্তা এলাকা থেকে গাঁজাসহ আলিফ হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেন চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
‘আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শহরের চৌরাস্তা এলাকা থেকে গাঁজাসহ আলিফ হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেন চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।’
— জি বাংলা ডেস্ক
এ ছাড়া বুধবার দুপুরে সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের একটি খাবার হোটেলের সামনে থেকে গাঁজাসহ রতন ও সিয়াম হোসেন রনি নামে দুই যুবককে আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাদের হেফাজতে নিয়ে আদালতে পাঠায়। আদালত দুজনকেই তিন মাস করে সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন
১০ ফুট দূরত্বে মাজার-মন্দির, সম্প্রীতির বন্ধন যুগ যুগ
অন্যদিকে, মঙ্গলবার রাত দেড়টার দিকে শহরের চাঁচড়া ইসমাইল কলোনি এলাকায় চোরাই রিকশা ও ব্যাটারিসহ টিপু নামে একজনকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
মূল বিষয়গুলি
- যশোরে সংক্ষিপ্ত বিচারিক আদালতে মাদক ও চোরাই মালামাল রাখার দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
- বুধবার (২৩ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতের বিচারক সঞ্জয় পাল পৃথক মামলায় এ সাজা দেন।
- আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শহরের চৌরাস্তা এলাকা থেকে গাঁজাসহ আলিফ হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেন চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
- এ ছাড়া বুধবার দুপুরে সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের একটি খাবার হোটেলের সামনে থেকে গাঁজাসহ রতন ও সিয়াম হোসেন রনি নামে দুই যুবককে আটক করেন স্থানীয়রা।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন রাজু।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।