১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪২৯.০৮ +৩৬.২৬ | DS30: ২,০৫৫.৫১ +৬.০৫ | লেনদেন: ৪,৩৭৬.৭১ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৯.০৮ +৩৬.২৬
সারাদেশ

ইউপি সদস্যের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিপাকে বিধবা

ইউপি সদস্যের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিপাকে বিধবা
ছবি : জি বাংলা নিউজ

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকি দেওয়ার পাশাপাশি তার ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগও করেছেন ওই নারী। এ ছাড়া তার কাছে বড় অঙ্কের চাঁদা দাবি এবং গভীর রাতে বসতঘরের দরজায় ধাক্কাধাক্কি করে ভয় দেখানোর অভিযোগও রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী বিধবা বুধবার বুড়িচং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তার বাড়ি উপজেলার বাকশীমূল ইউনিয়নে।

অভিযোগে ওই নারী বলেন, স্বামী মারা যাওয়ার পর চার সন্তান নিয়ে তিনি আর্থিক সংকটে পড়েন। সংসার চালাতে হিমশিম খেয়ে সরকারি সহায়তার আশায় বাকশীমূল ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল কাসেমের কাছে যান। তিনি চালের কার্ডসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেন। এর বিনিময়ে তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

‘বাকশীমূল ইউনিয়ন বিএনপি ও যুবদলের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা দাবি করেন, আবুল কাসেমের বিরুদ্ধে এর আগেও মাদক কারবারসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল।’

— জি বাংলা ডেস্ক

অভিযোগে আরও বলা হয়, প্রস্তাবে রাজি না হওয়ায় আবুল কাসেম তার ওপর ক্ষুব্ধ হন। এরপর থেকে তাকে বিভিন্নভাবে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি বড় অঙ্কের চাঁদা দাবিরও অভিযোগ করেছেন ওই নারী।

আরও পড়ুন সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন, স্কুলের ফটকে ককটেলসদৃশ বস্তু সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন, স্কুলের ফটকে ককটেলসদৃশ বস্তু সারাদেশ ৫৩ মিনিট আগে

তার অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর রাত ২টার দিকে আবুল কাসেম তার বসতঘরের দরজা খোলার জন্য ধাক্কাধাক্কি করতে থাকেন। একপর্যায়ে তিনি চিৎকার করলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ওই ইউপি সদস্য। বিভিন্ন সময় মোবাইল ফোনে তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া এবং এতে সাড়া না দিলে সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি। এসব ঘটনায় সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ওই নারী।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।
  • এ ঘটনায় ভুক্তভোগী বিধবা বুধবার বুড়িচং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
  • অভিযোগে ওই নারী বলেন, স্বামী মারা যাওয়ার পর চার সন্তান নিয়ে তিনি আর্থিক সংকটে পড়েন।
  • অভিযোগে আরও বলা হয়, প্রস্তাবে রাজি না হওয়ায় আবুল কাসেম তার ওপর ক্ষুব্ধ হন।

অভিযোগে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর একই এলাকার আবুল কাসেম মেম্বারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফয়সাল বাড়ি থেকে বিধবার ছেলেকে ডেকে নিয়ে যান। এরপর তিন দিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলেও অভিযোগ করা হয়েছে।

বাকশীমূল ইউনিয়ন বিএনপি ও যুবদলের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা দাবি করেন, আবুল কাসেমের বিরুদ্ধে এর আগেও মাদক কারবারসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আবুল কাসেমের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল করিম বলেন, ‘আমি প্রথম বিষয়টি জানতে পারলাম।’

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম লুৎফুর রহমান বলেন, ‘অভিযোগের কপি আমার হাতে পৌঁছেনি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়া গেলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

সারাদেশ থেকে আরও

পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যুফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামের এক… ১ ঘণ্টা আগে ফতুল্লায় মাদরাসায় আগুন: ৪৮ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউট, আইসিইউতে ৩ ফতুল্লায় মাদরাসায় আগুন: ৪৮ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউট, আইসিইউতে ৩নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি… ১ ঘণ্টা আগে খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুনখাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া খাগড়াছড়ি শহরে দাঁড়িয়ে… ১ ঘণ্টা আগে ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকেরফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মো. কালাচাঁদ (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০… ১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইউপি সদস্যের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিপাকে বিধবা

২৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৬ এএম · সারাদেশ

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকি দেওয়ার পাশাপাশি তার ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগও করেছেন ওই নারী। এ ছাড়া তার কাছে বড় অঙ্কের চাঁদা।

ফটোকার্ড

ইউপি সদস্যের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিপাকে বিধবা

ইউপি সদস্যের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিপাকে বিধবা

ইউপি সদস্যের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিপাকে বিধবা

শিরোনাম