১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩০.৮২ +৩৮.০০ | DS30: ২,০৫৬.৩১ +৬.৮৫ | লেনদেন: ২,৩৬৬.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩০.৮২ +৩৮.০০
তথ্য-প্রযুক্তি

মেটার মিউজ এআই: বদলে যাবে দৈনন্দিন কাজের ধরন, আসছে যেসব নতুন সুবিধা

মেটার মিউজ এআই: বদলে যাবে দৈনন্দিন কাজের ধরন, আসছে যেসব নতুন সুবিধা
ছবি : জি বাংলা নিউজ

ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী মিউজে একগুচ্ছ নতুন সুবিধা যুক্ত করছে মেটা। ডিজিটাল অবতার, স্মার্ট চশমার সঙ্গে সংযোগ, ম্যাক কম্পিউটার নিয়ন্ত্রণ, আলাদা ই-মেইল ঠিকানা এবং অনলাইন কেনাকাটাসহ বিভিন্ন কাজে মিউজকে আরও সক্ষম করে তোলার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটার বার্ষিক ‘কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে এসব নতুন সুবিধা তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সেপ্টেম্বরের শুরুতে মিউজ চালু করা হয়। এটি মেটার ‘মিউজ স্পার্ক’ মডেল ব্যবহার করে এবং ব্যবহারকারীর বিভিন্ন অ্যাপ ও ডিজিটাল সেবার সঙ্গে যুক্ত হয়ে দৈনন্দিন কাজ সম্পন্ন করতে পারে।

মিউজে যুক্ত হচ্ছে রিয়েলটাইম ডিজিটাল অবতার। ‘মিউজ রিয়েলটাইম অ্যাভাটার’ মডেলের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের এআই এজেন্টের একটি অবতার তৈরি করতে পারবেন। মেটার তথ্য অনুযায়ী, এই প্রযুক্তি রিয়েলটাইমে ভিডিও তৈরি করতে পারে এবং অবতারের মুখের অভিব্যক্তি ও ঠোঁটের নড়াচড়া কণ্ঠের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে। জাকারবার্গ প্রদর্শিত অবতারটির নাম দিয়েছেন ‘জলি’।

‘ডিজিটাল অবতার, স্মার্ট চশমার সঙ্গে সংযোগ, ম্যাক কম্পিউটার নিয়ন্ত্রণ, আলাদা ই-মেইল ঠিকানা এবং অনলাইন কেনাকাটাসহ বিভিন্ন কাজে মিউজকে আরও সক্ষম করে তোলার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।’

— আইটি ডেস্ক

স্মার্ট চশমার সঙ্গেও মিউজ যুক্ত হচ্ছে। আগামী কয়েক মাসে এ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। ব্যবহারকারী এজেন্টের নাম উচ্চারণ করে মিউজ সক্রিয় করতে পারবেন। এরপর চশমায় দেখা কোনো পণ্য, পোস্টার বা অন্য কোনো বিষয় সম্পর্কে জানতে কিংবা সংশ্লিষ্ট কোনো কাজ করতে মিউজকে নির্দেশ দেওয়া যাবে।

আরও পড়ুন ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ তথ্য-প্রযুক্তি ১ দিন আগে

মিউজের ম্যাক সংস্করণেও যুক্ত হচ্ছে কম্পিউটার ব্যবহারের সুবিধা। ব্যবহারকারীর অনুমতি নিয়ে মিউজ ম্যাকের বিভিন্ন অ্যাপ নিয়ন্ত্রণ করতে পারবে। এমনকি ব্যবহারকারী কম্পিউটার থেকে দূরে থাকলেও আগে দেওয়া কাজ ব্যাকগ্রাউন্ডে চালিয়ে যেতে পারবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী মিউজে একগুচ্ছ নতুন সুবিধা যুক্ত করছে মেটা।
  • মেটার বার্ষিক ‘কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে এসব নতুন সুবিধা তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।
  • মিউজে যুক্ত হচ্ছে রিয়েলটাইম ডিজিটাল অবতার।
  • স্মার্ট চশমার সঙ্গেও মিউজ যুক্ত হচ্ছে।

এ ছাড়া মিউজের জন্য আলাদা একটি ই-মেইল ঠিকানা তৈরির ঘোষণা দিয়েছে মেটা। এর মাধ্যমে মিউজ বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে এবং ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগের আরেকটি মাধ্যম হিসেবেও ই-মেইল ঠিকানাটি ব্যবহার করা যাবে।

অনলাইন কেনাকাটার ক্ষেত্রেও মিউজের সক্ষমতা বাড়ানো হচ্ছে। শুরু থেকেই মিউজ শপিফাইয়ের পণ্য তালিকায় প্রবেশের সুবিধা পেয়েছে। নতুন করে ওয়ালমার্ট, বেস্ট বাই, গ্যাপ, সেফোরা, ওয়েফেয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ এবং শপ পে ও পেপালের মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধা যুক্ত হচ্ছে। এক্সপিডিয়া ও ইনস্টাকার্টের মতো সেবাও সামনে যুক্ত হওয়ার কথা জানিয়েছে মেটা।

কাজের ক্ষেত্রেও মিউজের সংযোগ বাড়ানো হচ্ছে। নোশন, গ্রানোলা, গিটহাব ও বক্সের মতো সেবার সঙ্গে সংযোগের ঘোষণা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির ভাষ্য, ভবিষ্যতে আরও সেবা ও প্রতিষ্ঠানের সঙ্গে মিউজকে যুক্ত করা হবে।

মিউজকে কেন্দ্র করে বড় পরিসরের ব্যক্তিগত এআই এজেন্ট ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে মেটা। প্রতিষ্ঠানটির মতে, মিউজ এমন একটি এআই সহকারী হিসেবে কাজ করবে, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজ থেকে শুরু করে দীর্ঘমেয়াদি বিভিন্ন লক্ষ্য পূরণে সহায়তা করতে পারবে। মেটা জানিয়েছে, মিউজের অধিকাংশ মৌলিক সুবিধা বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকবে; অতিরিক্ত ব্যবহারের জন্য সাবস্ক্রিপশন সুবিধাও থাকবে।

তথ্য-প্রযুক্তি থেকে আরও

এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তাকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ আগামী দুই দশকে অর্থনীতি ও সমাজে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের… ১৭ দিন আগে বডিবিল্ডারকে নিয়ে আপত্তি থাকতে পারে, তবে তাঁকে বাবা হিসেবে ভাবুন: সানাউল্লাহ বডিবিল্ডারকে নিয়ে আপত্তি থাকতে পারে, তবে তাঁকে বাবা হিসেবে ভাবুন: সানাউল্লাহঅন্যের ছয় বছর বয়সী মেয়েকে চুমু দেওয়া বা চুমু দেওয়ার চেষ্টাকে কোনোভাবেই স্বাভাবিক মনে করেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্ম সম্পাদক… ১৭ দিন আগে এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটারকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের অর্থ জোগাড় করতে ভোটাধিকারবিহীন নতুন শ্রেণির শেয়ার চালুর পরিকল্পনা করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান… ১৮ দিন আগে ইশরাকের স্ত্রীর রহস্যময় সেই পোস্ট ভাইরাল, যা বলছেন নেটিজেনরা ইশরাকের স্ত্রীর রহস্যময় সেই পোস্ট ভাইরাল, যা বলছেন নেটিজেনরাব্যক্তিগত ও দলীয় স্বচ্ছতা বজায় রাখার কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-৬… ২১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মেটার মিউজ এআই: বদলে যাবে দৈনন্দিন কাজের ধরন, আসছে যেসব নতুন সুবিধা

২৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩১ এএম · তথ্য-প্রযুক্তি

ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী মিউজে একগুচ্ছ নতুন সুবিধা যুক্ত করছে মেটা। ডিজিটাল অবতার, স্মার্ট চশমার সঙ্গে সংযোগ, ম্যাক কম্পিউটার নিয়ন্ত্রণ, আলাদা ই-মেইল ঠিকানা এবং অনলাইন কেনাকাটাসহ বিভিন্ন কাজে মিউজকে আরও সক্ষম করে তোলার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ফটোকার্ড

মেটার মিউজ এআই: বদলে যাবে দৈনন্দিন কাজের ধরন, আসছে যেসব নতুন সুবিধা

মেটার মিউজ এআই: বদলে যাবে দৈনন্দিন কাজের ধরন, আসছে যেসব নতুন সুবিধা

মেটার মিউজ এআই: বদলে যাবে দৈনন্দিন কাজের ধরন, আসছে যেসব নতুন সুবিধা

শিরোনাম