১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১ | DS30: ২,০৫৯.৩৭ +১.৯৭ | লেনদেন: ৭,৫৭৬.৬০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১
শিক্ষা

লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান

লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান
ছবি : জি বাংলা নিউজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদান প্রত্যাখ্যান করে ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন কর্মসূচিও পালন করেন তারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। গ্রাফিতিতে বিভিন্ন প্রতিবাদী বক্তব্য তুলে ধরা হয়। এর মধ্যে ছিল—‘ফরমান জারি করে খোলা যায় দ্বার?’ এবং ‘উই আর দ্য ওয়ান’সহ বিভিন্ন লেখা।

পরে দুপুর আড়াইটার দিকে নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে লাল কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। লাল কার্ড হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। সেখানে অবস্থান নিয়ে ‘রেড কার্ড টু অনলাইন ভিসি’, ‘অনলাইন ভিসিকে মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

‘পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিবুর রহমান বলেন, নতুন উপাচার্য তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ৩০-৩৫ জনের আন্দোলন হিসেবে উল্লেখ করেছেন।’

— জি বাংলা ডেস্ক

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিবুর রহমান বলেন, নতুন উপাচার্য তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ৩০-৩৫ জনের আন্দোলন হিসেবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, প্রতিটি হল থেকে শত শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিচ্ছেন। নতুন উপাচার্যের ওই বক্তব্য এবং অনলাইনে যোগদানকে তারা প্রত্যাখ্যান করছেন।

আরও পড়ুন রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক আম্মার রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক আম্মার শিক্ষা ১৫ ঘণ্টা আগে

এদিকে নিয়োগের পাঁচ দিন পেরিয়ে গেলেও নতুন উপাচার্য এখনো বিশ্ববিদ্যালয়ে আসেননি বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। শনিবার তিনি ক্যাম্পাসে আসতে পারেন—এমন খবরে শিক্ষার্থীরা রাতভর প্রধান ফটকে অবস্থান নেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড.
  • শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
  • পরে দুপুর আড়াইটার দিকে নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে লাল কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
  • পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিবুর রহমান বলেন, নতুন উপাচার্য তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ৩০-৩৫ জনের আন্দোলন হিসেবে উল্লেখ করেছেন।

শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি শনিবার পঞ্চম দিনের মতো চলেছে। এর আগে শিক্ষক সমিতি বৃহস্পতিবার এবং কর্মকর্তা সমিতি শুক্রবার পূর্ণ কর্মবিরতি ঘোষণা করে। শনিবার জরুরি সভা শেষে কর্মচারী সমিতিও কর্মবিরতির ঘোষণা দিয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শিক্ষা থেকে আরও

নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে বাধা নেই, মতামত অ্যাটর্নি জেনারেলের নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে বাধা নেই, মতামত অ্যাটর্নি জেনারেলেরনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নামে অধিগ্রহণ করা ১০০ একর জমির মধ্যে ১ দশমিক ৩৩ একর নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে… ৩ দিন আগে শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠারাজধানীর পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে রোভার স্কাউট গ্রুপের উদ্বোধন ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭… ৩ দিন আগে আজ যা কিছু সুন্দর তার সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য আজ যা কিছু সুন্দর তার সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্যআজ দেশের যা কিছু সুন্দর ও সফল, তার সব অবদানের কৃতিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)… ৪ দিন আগে এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীচলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ২৩… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম · শিক্ষা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদান প্রত্যাখ্যান করে ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন কর্মসূচিও পালন করেন তারা।

ফটোকার্ড

লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান

লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান

লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান

শিরোনাম