১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২ | DS30: ২,০৫৭.৪১ +৭.৯৪ | লেনদেন: ৬,৫৮৫.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২
বিনোদন

কালো গাউনে বাজিমাত রাশমিকার

কালো গাউনে বাজিমাত রাশমিকার
ছবি : জি বাংলা নিউজ

ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলানে বসেছে আন্তর্জাতিক ফ্যাশন আয়োজন ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। এই আয়োজনে অভিষেকেই নজর কেড়েছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।

আয়োজনে রাশমিকার পরনে ছিল ভারতীয় ডিজাইনার অনামিকা খান্নার সর্বশেষ কুতুর সংগ্রহ ‘মুনলিট প্যালেস’-এর অফ-দ্য-রানওয়ে বিশেষ একটি গাউন। স্বচ্ছ কালো লেস, ফুলের এমব্রয়ডারি, সূক্ষ্ম বিডওয়ার্ক ও ক্রিস্টাল-স্টাডেড কারুকাজে তৈরি পোশাকটিতে ছিল আধুনিকতা ও নাটকীয়তার মিশেল।

রাশমিকার পরা গাউনটি তৈরি করতে ডিজাইনারের স্টুডিওতে সময় লেগেছে প্রায় ৩৫০ ঘণ্টা। কালো লেসের ওপর সূক্ষ্ম এমব্রয়ডারি, ফুলের অ্যাপ্লিকে এবং বিভিন্ন ধরনের সারফেস এমবেলিশমেন্টের মাধ্যমে পোশাকটিতে ফুটিয়ে তোলা হয়েছে জটিল নকশা।

‘রেনেসাঁর অলংকরণ থেকে শিল্পবিপ্লব, ঐতিহ্যবাহী ইতালীয় ফ্যাশন হাউস থেকে ভবিষ্যতের ফ্যাশন—ফ্যাশনের নানা অধ্যায়কে কেন্দ্র করে সাজানো হয়েছে এবারের আয়োজন।’

— জি বাংলা ডেস্ক

স্লিভলেস ও হাই-নেকের মেঝেছোঁয়া গাউনটির সিলুয়েটে ছিল কাঠামোবদ্ধ কোরসেট। ফুলেল অ্যাপ্লিকের সঙ্গে ছড়িয়ে থাকা সিকুইনের ঝলক পোশাকে যোগ করেছে গ্ল্যামারের আবহ। গলার কাছে থাকা ক্রিস্টাল-স্টাডেড কলারও বাড়িয়েছে রাশমিকার লুকের আকর্ষণ।

আরও পড়ুন যে কারণে পারশাকে বিয়ে করে গোপন রেখেছিলেন আসাদ নূর যে কারণে পারশাকে বিয়ে করে গোপন রেখেছিলেন আসাদ নূর বিনোদন ৬ ঘণ্টা আগে

পোশাকের নকশাই মূল আকর্ষণ হওয়ায় গয়নায় রাখা হয়েছিল মিনিমাল টাচ। স্বরোভস্কির ইয়ার কাফ ও আংটি দিয়ে সাজ সম্পূর্ণ করেন রাশমিকা। ব্রোঞ্জ টোনের মেকআপ, ব্লো-ড্রাই করা লম্বা চুল এবং কালো সাটিনের থাই-হাই বুটে পূর্ণতা পায় তাঁর সাজ। সঙ্গে ছিল গুচির ব্যাগ।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলানে বসেছে আন্তর্জাতিক ফ্যাশন আয়োজন ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’।
  • আয়োজনে রাশমিকার পরনে ছিল ভারতীয় ডিজাইনার অনামিকা খান্নার সর্বশেষ কুতুর সংগ্রহ ‘মুনলিট প্যালেস’-এর অফ-দ্য-রানওয়ে বিশেষ একটি গাউন।
  • রাশমিকার পরা গাউনটি তৈরি করতে ডিজাইনারের স্টুডিওতে সময় লেগেছে প্রায় ৩৫০ ঘণ্টা।
  • স্লিভলেস ও হাই-নেকের মেঝেছোঁয়া গাউনটির সিলুয়েটে ছিল কাঠামোবদ্ধ কোরসেট।

ইতালির শতবর্ষের ফ্যাশন ঐতিহ্য উদ্‌যাপনকে সামনে রেখে মিলানে আয়োজন করা হয়েছে ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। রেনেসাঁর অলংকরণ থেকে শিল্পবিপ্লব, ঐতিহ্যবাহী ইতালীয় ফ্যাশন হাউস থেকে ভবিষ্যতের ফ্যাশন—ফ্যাশনের নানা অধ্যায়কে কেন্দ্র করে সাজানো হয়েছে এবারের আয়োজন।

বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে আন্তর্জাতিক এই ফ্যাশন মঞ্চ। সেখানেই ভারতীয় ডিজাইনারের তৈরি ৩৫০ ঘণ্টার কালো গাউনে রাশমিকার উপস্থিতি আলাদা করে নজর কেড়েছে।

বিনোদন থেকে আরও

‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য ‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্যহাছন রাজা, রাধারমণ, উকিল মুন্সী থেকে শাহ আবদুল করিম—ভাটিবাংলার কিংবদন্তি লোকসংগীত সাধকদের গানে মুখর হয়ে উঠেছিল রাজধানীর জাতীয় নাট্যশালা… ১ দিন আগে হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায় হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায়বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখায় মুগ্ধ পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। প্রয়াত এই লেখকের একটি বই পড়ে… ১ দিন আগে এবার কি তাহলে বিয়ে করলেন নাজনীন নীহা? এবার কি তাহলে বিয়ে করলেন নাজনীন নীহা?গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। এরপরও… ১ দিন আগে ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনি ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনিরাজধানীর গুলশানের শুটিং ক্লাবে রোববার মধ্যরাতে আয়োজিত একটি ফ্যাশন শোতে দর্শকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শনের ঘটনায় বিতর্কের জন্ম দিয়েছেন… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

কালো গাউনে বাজিমাত রাশমিকার

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৪ পিএম · বিনোদন

ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলানে বসেছে আন্তর্জাতিক ফ্যাশন আয়োজন ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। এই আয়োজনে অভিষেকেই নজর কেড়েছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।

ফটোকার্ড

কালো গাউনে বাজিমাত রাশমিকার

কালো গাউনে বাজিমাত রাশমিকার

কালো গাউনে বাজিমাত রাশমিকার

শিরোনাম