১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২ | DS30: ২,০৫৭.৪১ +৭.৯৪ | লেনদেন: ৬,৫৮৫.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২
খেলাধুলা

৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড

৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড
ছবি : জি বাংলা নিউজ

৭০ বছর বয়সে চিলির জাতীয় দল ‘লাস লোইকাস’-এর হয়ে কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ভিলদোসোলার। নাতনি ক্যামিলা ওয়ারসের অধিনায়কত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অনন্য নজির গড়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এখন রেকর্ডের পাতায় ভিলদোসোলা। সামগ্রিক পেশাদার ক্রিকেটের ইতিহাসে অবশ্য ১৯৫০-৫১ মৌসুমে ৭২ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া ভারতের রাজা মহারাজ সিংয়ের পর ভিলদোসোলাই সবচেয়ে প্রবীণ ক্রিকেটার হিসেবে আলোচনায় এসেছেন।

ভিলদোসোলার ক্রিকেটযাত্রার শুরু ২০১৯ সালে। চিলির নিউবলে অঞ্চলভিত্তিক দল ‘লাস লোইকাস’—স্থানীয় একটি পাখির নামে নামকরণ করা—সেবার একটি ‘মা-মেয়ে’ ক্রিকেট ইভেন্টের আয়োজন করেছিল। তৎকালীন অধিনায়ক জ্যানেট গার্সেসের উদ্যোগে আয়োজিত সেই অনুষ্ঠানে ১৬ বছর বয়সী নাতনি ক্যামিলার পীড়াপীড়িতে মাঠে যান ৭০ ছুঁইছুঁই ভিলদোসোলা।

‘সামগ্রিক পেশাদার ক্রিকেটের ইতিহাসে অবশ্য ১৯৫০-৫১ মৌসুমে ৭২ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া ভারতের রাজা মহারাজ সিংয়ের পর ভিলদোসোলাই সবচেয়ে প্রবীণ ক্রিকেটার হিসেবে আলোচনায় এসেছেন।’

— স্পোর্টস ডেস্ক

নিজের ক্রিকেটে আসার গল্প স্মরণ করে ভিলদোসোলা বলেন, ‘আমি ভেবেছিলাম নাতনির খেলা দেখতে আসা বন্ধুদের জন্য রান্না করাই হয়তো আমার কাজ। কিন্তু মাঠের বল-ব্যাটের ছোঁয়া আমাকে বদলে দিল। জীবনের প্রথম ক্রিকেট ব্যাট ধরে এতটাই ভালো লেগেছিল যে আর পিছপা হইনি।’

আরও পড়ুন ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন খেলাধুলা ৯ ঘণ্টা আগে

মেয়ে লরেতো ও নাতনি ক্যামিলার নিয়মিত অনুপ্রেরণায় ধীরে ধীরে ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি হয় তাঁর। ২০২৬ সালের এপ্রিলে কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নামেন ভিলদোসোলা। একই ম্যাচে মাঠে ছিলেন তাঁর নাতনি ক্যামিলাও। ম্যাচে ভিলদোসোলা কোনো রান না করলেও তাঁর উপস্থিতি ক্রিকেটের মাঠে বয়সের সীমাবদ্ধতা নিয়ে প্রচলিত ধারণার বাইরে একটি বার্তা দিয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ৭০ বছর বয়সে চিলির জাতীয় দল ‘লাস লোইকাস’-এর হয়ে কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ভিলদোসোলার।
  • আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এখন রেকর্ডের পাতায় ভিলদোসোলা।
  • ভিলদোসোলার ক্রিকেটযাত্রার শুরু ২০১৯ সালে।
  • নিজের ক্রিকেটে আসার গল্প স্মরণ করে ভিলদোসোলা বলেন, ‘আমি ভেবেছিলাম নাতনির খেলা দেখতে আসা বন্ধুদের জন্য রান্না করাই হয়তো আমার কাজ।

ভিলদোসোলা বলেন, ‘আমার যৌবনে, আজ থেকে অন্তত ৫০ বছর আগে বাস্কেটবল, ভলিবল বা ফুটবল খেলার চল ছিল। আন্তর্জাতিক ক্রিকেট খেলা তো দূরের কথা, কোনো খেলাধুলাতেই পেশাদার ক্যারিয়ারের কথা ভাবিনি। তবে ল্যাটিন আমেরিকার মানুষ হিসেবে আমরা সব সময় শারীরিকভাবে সক্রিয় থাকতে পছন্দ করি। সেই তাড়না থেকেই মাঠে নামা। জেতার চেয়ে অংশগ্রহণ করাই ছিল আমার মূল উদ্দেশ্য।’

নাতনি ও অধিনায়ক ক্যামিলা ওয়ারসে বলেন, ‘আমার নানি সব সময় চঞ্চল ছিলেন, কিন্তু কখনো ভাবিনি তিনি আমার দলের সতীর্থ হবেন! মাঠে নানির উপস্থিতি পুরো দলের জন্যই এক বিশাল অনুপ্রেরণা। মাঝেমধ্যে নানিকে মাঠে নির্দেশ দিতে একটু অদ্ভুত লাগে, তবে দিনশেষে একসঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলাটা অসাধারণ আনন্দের।’

৭০ বছর বয়সী ভিলদোসোলার দলের অনেক সতীর্থের বয়স তাঁর চেয়ে প্রায় ৫০ বছর কম। এ নিয়ে হাসতে হাসতে তিনি বলেন, ‘আমার জয়েন্টগুলোর কারণে বোলিং করতে পারি না, তাই ব্যাটিংটাই পছন্দ। দলের তরুণদের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। তবে নিজের নাতনির অধিনায়কত্বে খেলা আমার জন্য অনেক বড় গর্ব ও মর্যাদার।’

খেলাধুলা থেকে আরও

নাহিদ রানার ফেরা নিয়ে সুখবর দিলেন হাবিবুল বাশার নাহিদ রানার ফেরা নিয়ে সুখবর দিলেন হাবিবুল বাশারদীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়ছেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তাঁর পুনর্বাসন। দক্ষিণ… ১ দিন আগে রেফারির বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, অভিযোগ শ্রীলঙ্কা কোচের রেফারির বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, অভিযোগ শ্রীলঙ্কা কোচেরসাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। উদ্বোধনী ম্যাচে ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করার… ১ দিন আগে আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলে আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলেমৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল বার্সেলোনা। তবে টানা দুই বড় ম্যাচে হারের পর দলটির আত্মবিশ্বাসে ধাক্কা লাগে। বড় ম্যাচে বার্সেলোনার জয়ের… ১ দিন আগে তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ডওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ইতিহাস গড়েছেন ২৫ বছর বয়সী এই… ৩ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৬ পিএম · খেলাধুলা

৭০ বছর বয়সে চিলির জাতীয় দল ‘লাস লোইকাস’-এর হয়ে কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ভিলদোসোলার। নাতনি ক্যামিলা ওয়ারসের অধিনায়কত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অনন্য নজির গড়েছেন তিনি।

ফটোকার্ড

৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড

৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড

৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড

শিরোনাম