১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১ | DS30: ২,০৫৯.৩৭ +১.৯৭ | লেনদেন: ৭,৫৭৬.৬০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১
সারাদেশ

আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি : জি বাংলা নিউজ

সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে অনেকটা পথ প্রায় একাই হেঁটেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াইটা আজকের নয়। অনেকটা পথ আমি প্রায় একাই হেঁটেছি।’

‘আমার লড়াই এমন একটি বাংলাদেশের জন্য, যেখানে ক্ষমতার চেয়ে জনগণের অধিকার বড়।’ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অনেক সময় চারপাশের মানুষ প্রশ্ন করেছে এবং সত্যকে মিথ্যার আড়ালে ঢেকে দেওয়ার চেষ্টা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, এই পথ তাঁকে হামলা, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, কুরুচিপূর্ণ গালাগালি ও মিথ্যা অপবাদসহ অনেক কিছু দিয়েছে। প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এর কোনো হিসাবও নেই। প্রতিবারই তাঁকে শুনতে হয়েছে—‘প্রমাণ কোথায়?’

আরও পড়ুন পর্যটকের মৃত্যুতে সুন্দরবনে ৩ দিনের ভ্রমণ বন্ধ পর্যটকের মৃত্যুতে সুন্দরবনে ৩ দিনের ভ্রমণ বন্ধ সারাদেশ ১৩ ঘণ্টা আগে

ক্রমাগত বাধার মুখে পড়ার প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, ‘মিডিয়ার সামনে কথা বলেছি, আক্রমণের শিকার হয়েছি। আমার বিরুদ্ধে একের পর এক মিছিল হয়েছে, নানা ধরনের অপপ্রচার হয়েছে। এমন অনেক কথা শুনেছি, যা একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে অনেকটা পথ প্রায় একাই হেঁটেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট…
  • শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
  • পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াইটা আজকের নয়।
  • তিনি বলেন, এই পথ তাঁকে হামলা, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, কুরুচিপূর্ণ গালাগালি ও মিথ্যা অপবাদসহ অনেক কিছু দিয়েছে।

নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘কিন্তু আমি ভাঙিনি। কারণ আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে। আমার লড়াই ভয়কে জয় করার জন্য। আমার লড়াই এমন একটি বাংলাদেশের জন্য, যেখানে ক্ষমতার চেয়ে জনগণের অধিকার বড়।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অনেক সময় চারপাশের মানুষ প্রশ্ন করেছে এবং সত্যকে মিথ্যার আড়ালে ঢেকে দেওয়ার চেষ্টা হয়েছে। তখন তিনি আল্লাহর কাছে সত্য প্রকাশ, মিথ্যার অবসান এবং জুলুমের অবসানের জন্য দোয়া করেছেন। একই সঙ্গে সত্যের পথে অটল থাকার শক্তিও চেয়েছেন বলে জানান তিনি।

এনসিপির এই নেতা বলেন, ‘আজও আমি বিশ্বাস করি, সময় সবকিছুর সাক্ষী রাখে। মানুষ সবকিছু ভুলে গেলেও ইতিহাস ভুলে যায় না। সত্যকে হয়তো কিছুদিন চাপা দেওয়া যায়, কিন্তু চিরদিন নয়। অন্যায় হয়তো কিছুদিন ক্ষমতার ছায়ায় দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু চিরস্থায়ী নয়।’

নিজের প্রত্যাশা তুলে ধরে নাসীরুদ্দীন বলেন, ‘আমার কোনো প্রতিশোধ চাই না। আমি চাই ন্যায়বিচার। কাউকে ছোট করতে চাই না। আমি চাই মানুষের মর্যাদা ফিরুক।’

তিনি আরও বলেন, তাঁর সবচেয়ে বড় শক্তি কোনো পদ, ক্ষমতা বা শান-শওকত নয়; বরং মানুষের আস্থা, সত্যের প্রতি বিশ্বাস এবং আল্লাহর ওপর ভরসা।

পোস্টের শেষাংশে তিনি বলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং অপমান সহ্য করেও মাথা নত করেননি, এই লড়াই তাঁদের সবার। সত্যের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত সত্যের কাছেই ফিরে আসতে হয় বলেও মন্তব্য করেন তিনি। শেষে সত্য প্রতিষ্ঠা, মিথ্যার পরাজয় ও জুলুমের অবসানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

সারাদেশ থেকে আরও

যমুনা ফিউচার পার্কসহ যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ আজ যমুনা ফিউচার পার্কসহ যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ আজমহাব্যস্ত নগরী ঢাকায় প্রতিদিনই নানা প্রয়োজনে ছুটতে হয় মানুষকে। কখনো সংসারের বাজার করতে মাছ-মাংস ও মুদি দোকানে, আবার কখনো কেনাকাটা কিংবা… ১৫ ঘণ্টা আগে যে চমচমের স্বাদ মেলে না শহরের দোকানে যে চমচমের স্বাদ মেলে না শহরের দোকানেহাটে বাজার করতে এসে কেউ কেনেন দুই-তিনটি, কেউ আবার এক কেজি। কারও বাড়ি ফেরার পথে পরিবারের জন্য, কারও কাছে নিজের রসনাবিলাস। হাটের এক কোণে খোলা… ১৫ ঘণ্টা আগে মিরপুরে তিন বাসে আগুন মিরপুরে তিন বাসে আগুনরাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি। এখন পর্যন্ত এ… ১৫ ঘণ্টা আগে ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৬৬, মামলা ৬৪ ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৬৬, মামলা ৬৪রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬৪টি মামলা হয়েছে। বুধবার (১১… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৩ পিএম · সারাদেশ

সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে অনেকটা পথ প্রায় একাই হেঁটেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ফটোকার্ড

আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিরোনাম