১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১ | DS30: ২,০৫৯.৩৭ +১.৯৭ | লেনদেন: ৭,৫৭৬.৬০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১
সারাদেশ

প্রতিমন্ত্রীকে ঘিরে ধরলেন প্রাইমারি শিক্ষক পদে ‘নিয়োগবঞ্চিতরা’

প্রতিমন্ত্রীকে ঘিরে ধরলেন প্রাইমারি শিক্ষক পদে ‘নিয়োগবঞ্চিতরা’
ছবি : জি বাংলা নিউজ

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ পাননি যশোরের ১০৬ জন প্রার্থী। কী কারণে তাঁদের নিয়োগ দেওয়া হয়নি, সে বিষয়েও কিছু জানেন না তাঁরা। এ বিষয়ে জানতে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন তাঁরা।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে পেয়ে তাঁকে ঘিরে ধরেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। তাঁরা প্রতিমন্ত্রীর কাছে নিজেদের অভিযোগ তুলে ধরেন।

প্রতিমন্ত্রী কিছু সময় দাঁড়িয়ে তাঁদের কথা শোনেন। পরে বিষয়টি মন্ত্রণালয়ে গিয়ে খোঁজখবর নিয়ে জেলা প্রশাসককে জানাবেন বলে তাঁদের আশ্বস্ত করেন।

‘শার্শার মুসলিমা আক্তার, ভবানীপুর গ্রামের ঊর্মি বিশ্বাস ও চৌগাছার জগন্নাথপুর গ্রামের আবু মুসা বলেন, যশোরের আট উপজেলায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১০৬ জন নিয়োগবঞ্চিত হয়েছেন।’

— জি বাংলা ডেস্ক

মণিরামপুরের ঝাঁপা গ্রামের হাবিবুর রহমান জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি বছরের ৯ জানুয়ারি। ২৯০টি পদের বিপরীতে কয়েক হাজার প্রার্থী পরীক্ষায় অংশ নেন। এরপর ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন পর্যটকের মৃত্যুতে সুন্দরবনে ৩ দিনের ভ্রমণ বন্ধ পর্যটকের মৃত্যুতে সুন্দরবনে ৩ দিনের ভ্রমণ বন্ধ সারাদেশ ১২ ঘণ্টা আগে

হাবিবুর রহমান বলেন, সব ধাপের পরীক্ষায় অংশ নিয়ে ২৯০ জন প্রার্থী চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। তবে পরবর্তী সময়ে ১৮৪ জনকে নিয়োগ দেওয়া হয়। বাকি ১০৬ জন নিয়োগ থেকে বঞ্চিত হন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ পাননি যশোরের ১০৬ জন প্রার্থী।
  • এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে পেয়ে তাঁকে ঘিরে ধরেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা।
  • প্রতিমন্ত্রী কিছু সময় দাঁড়িয়ে তাঁদের কথা শোনেন।
  • মণিরামপুরের ঝাঁপা গ্রামের হাবিবুর রহমান জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি বছরের ৯ জানুয়ারি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সরকারি ওয়েবসাইটে যশোরে নিয়োগ পাওয়া ১৮৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। সেখানে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত বাকি ১০৬ জনের নাম না থাকায় তাঁদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।

শনিবার সকালে ওই ১০৬ জন জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিষয়টি জানতে চান। মণিরামপুরের কুচলিয়া গ্রামের রোহিত বিশ্বাস বলেন, তাঁদের কয়েকজন জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে নিয়োগ না পাওয়ার কারণ জানতে চান।

রোহিত বিশ্বাসের ভাষ্য, জেলা প্রশাসক তাঁদের জানিয়েছেন, তিনি নিয়োগ বোর্ডের যশোর জেলার সভাপতি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে নেওয়া হয়। ফলে ১০৬ জন কেন নিয়োগবঞ্চিত হয়েছেন, সে বিষয়ে তাঁরও জানা নেই।

শার্শার মুসলিমা আক্তার, ভবানীপুর গ্রামের ঊর্মি বিশ্বাস ও চৌগাছার জগন্নাথপুর গ্রামের আবু মুসা বলেন, যশোরের আট উপজেলায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১০৬ জন নিয়োগবঞ্চিত হয়েছেন। তাঁরা নিয়োগের অপেক্ষায় ছিলেন। কিন্তু সরকারি ওয়েবসাইটে নাম না পাওয়ার পর হতাশ হয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলতে এসেছেন।

নিয়োগবঞ্চিত প্রার্থীদের দাবি, তাঁরা শুনেছেন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে নিয়োগের চূড়ান্ত তালিকা করা হয়েছে। তবে কার বিরুদ্ধে কী অভিযোগ বা প্রতিবেদনে কী তথ্য দেওয়া হয়েছে, তা তাঁদের জানানো হয়নি।

শনিবার সকাল থেকে দীর্ঘ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের একটি সভায় যোগ দেওয়ার কথা জানতে পেরে তাঁর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকেন তাঁরা।

বেলা ১২টার দিকে প্রতিমন্ত্রী দুর্গাপূজার প্রস্তুতি সভায় যোগ দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে নিয়োগবঞ্চিত প্রার্থীরা তাঁর সঙ্গে কথা বলেন। এ সময় জেলা প্রশাসকও তাঁর সঙ্গে ছিলেন।

প্রতিমন্ত্রী তাঁদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমার ভাই-বোন, সন্তানের মতো। আপনাদের কষ্টের কথা বুঝেছি। আমি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’

সারাদেশ থেকে আরও

যমুনা ফিউচার পার্কসহ যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ আজ যমুনা ফিউচার পার্কসহ যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ আজমহাব্যস্ত নগরী ঢাকায় প্রতিদিনই নানা প্রয়োজনে ছুটতে হয় মানুষকে। কখনো সংসারের বাজার করতে মাছ-মাংস ও মুদি দোকানে, আবার কখনো কেনাকাটা কিংবা… ১৪ ঘণ্টা আগে যে চমচমের স্বাদ মেলে না শহরের দোকানে যে চমচমের স্বাদ মেলে না শহরের দোকানেহাটে বাজার করতে এসে কেউ কেনেন দুই-তিনটি, কেউ আবার এক কেজি। কারও বাড়ি ফেরার পথে পরিবারের জন্য, কারও কাছে নিজের রসনাবিলাস। হাটের এক কোণে খোলা… ১৪ ঘণ্টা আগে মিরপুরে তিন বাসে আগুন মিরপুরে তিন বাসে আগুনরাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি। এখন পর্যন্ত এ… ১৪ ঘণ্টা আগে ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৬৬, মামলা ৬৪ ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৬৬, মামলা ৬৪রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬৪টি মামলা হয়েছে। বুধবার (১১… ১৪ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

প্রতিমন্ত্রীকে ঘিরে ধরলেন প্রাইমারি শিক্ষক পদে ‘নিয়োগবঞ্চিতরা’

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৫১ পিএম · সারাদেশ

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ পাননি যশোরের ১০৬ জন প্রার্থী। কী কারণে তাঁদের নিয়োগ দেওয়া হয়নি, সে বিষয়েও কিছু জানেন না তাঁরা। এ বিষয়ে জানতে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন তাঁরা।

ফটোকার্ড

প্রতিমন্ত্রীকে ঘিরে ধরলেন প্রাইমারি শিক্ষক পদে ‘নিয়োগবঞ্চিতরা’

প্রতিমন্ত্রীকে ঘিরে ধরলেন প্রাইমারি শিক্ষক পদে ‘নিয়োগবঞ্চিতরা’

প্রতিমন্ত্রীকে ঘিরে ধরলেন প্রাইমারি শিক্ষক পদে ‘নিয়োগবঞ্চিতরা’

শিরোনাম