১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১ | DS30: ২,০৫৯.৩৭ +১.৯৭ | লেনদেন: ৭,৫৭৬.৬০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১
লাইফস্টাইল

ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি

ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি
ছবি : জি বাংলা নিউজ

সকালের ব্যস্ততায় নাস্তা তৈরির ঝামেলা এড়াতে অনেকেই না খেয়েই বেরিয়ে পড়েন। বিশেষ করে ব্যাচেলর ও কর্মজীবীদের জন্য ঘুম থেকে উঠে রান্না করে নাস্তা তৈরি করা বাড়তি বিড়ম্বনার। তবে নাস্তা মানেই যে চুলার সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে, তা নয়। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর খাবার।

ব্যস্ততার মাঝেও দিনের শুরুটা স্বাস্থ্যকর করতে তাই থাকছে কয়েকটি সহজ ‘নো-কুক’ নাস্তার রেসিপি। এগুলো তৈরিতে চুলার প্রয়োজন নেই, সময়ও লাগে খুব কম।

দই-চিড়া

‘ব্রেকফাস্ট স্মুদি ব্লেন্ডারে এক গ্লাস দুধের সঙ্গে পরিমাণমতো ওটস, একটি কলা ও এক চামচ পিনাট বাটার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন।’

— জি বাংলা ডেস্ক

সকালের নাস্তায় দই-চিড়া হতে পারে সহজ ও পরিচিত একটি খাবার। একটি বাটিতে পরিমাণমতো চিড়া ধুয়ে ৫ থেকে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। নরম হলে এর সঙ্গে দই ও স্বাদমতো লবণ মিশিয়ে নিন। চাইলে কলা, আম কিংবা সামান্য চিনি যোগ করা যায়। দইয়ের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে? বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে? লাইফস্টাইল ১৫ ঘণ্টা আগে

ওটস

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সকালের ব্যস্ততায় নাস্তা তৈরির ঝামেলা এড়াতে অনেকেই না খেয়েই বেরিয়ে পড়েন।
  • ব্যস্ততার মাঝেও দিনের শুরুটা স্বাস্থ্যকর করতে তাই থাকছে কয়েকটি সহজ ‘নো-কুক’ নাস্তার রেসিপি।
  • সকালের নাস্তায় দই-চিড়া হতে পারে সহজ ও পরিচিত একটি খাবার।
  • চিড়া পছন্দ না হলে ওটস হতে পারে বিকল্প।

চিড়া পছন্দ না হলে ওটস হতে পারে বিকল্প। আধা কাপ ওটসের সঙ্গে এক গ্লাস দুধ বা টক দই এবং সামান্য মধু মিশিয়ে রাতে ফ্রিজে রেখে দিন। সকালে এর সঙ্গে কলা, কিশমিশ কিংবা কুচি করা বাদাম মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সহজ নাস্তা।

ওটস ফাইবারসমৃদ্ধ হওয়ায় এটি স্বাস্থ্যকর খাদ্যতালিকার অংশ হতে পারে।

স্যান্ডউইচ

ঝটপট নাস্তার তালিকায় স্যান্ডউইচ বেশ জনপ্রিয়। ব্রাউন ব্রেডের মধ্যে ডিম পোজ দিয়ে সহজেই স্যান্ডউইচ তৈরি করা যায়। চাইলে বাটার বা জেলিও ব্যবহার করতে পারেন। সঙ্গে এক গ্লাস ফলের জুস থাকলে সকালের নাস্তাটি আরও পরিপূর্ণ হতে পারে।

পিনাট বাটার ও কলা টোস্ট

লাল আটার পাউরুটি হালকা সেঁকে নিয়ে এর ওপর পিনাট বাটার মাখিয়ে নিন। এরপর কয়েক টুকরা কলা দিয়ে আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিন। ব্যস্ত সকালে অল্প সময়েই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই নাস্তা।

ফ্রুট সালাদ ও বাদাম

কলা, আপেল, পেয়ারা কিংবা পছন্দের অন্য দুই-তিন ধরনের ফল ছোট টুকরা করে নিন। এর সঙ্গে এক মুঠো চিনাবাদাম বা কাঠবাদাম মিশিয়ে নিলেই তৈরি হবে ফ্রুট সালাদ। সহজ এই নাস্তায় ফলের পাশাপাশি বাদাম থেকেও পুষ্টি পাওয়া যায়।

ব্রেকফাস্ট স্মুদি

ব্লেন্ডারে এক গ্লাস দুধের সঙ্গে পরিমাণমতো ওটস, একটি কলা ও এক চামচ পিনাট বাটার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর গ্লাসে ঢেলে পান করুন। ব্যস্ত সকালে দ্রুত তৈরি করা নাস্তা হিসেবে এটি বেশ সুবিধাজনক।

পাউরুটি-দুধ

আরও সহজ কিছু চাইলে উষ্ণ দুধের সঙ্গে পাউরুটি খেতে পারেন। সময় কম থাকলে এটি হতে পারে সকালের নাস্তায় সবচেয়ে সহজ বিকল্পগুলোর একটি।

ডিম ও ফল

সকালের নাস্তায় সেদ্ধ ডিমও রাখা যেতে পারে। চাইলে অমলেটের সঙ্গে একটি কলা বা অন্য কোনো ফল খেতে পারেন। ডিম প্রোটিনের ভালো উৎস হওয়ায় এটি নাস্তায় যুক্ত করা যেতে পারে।

সবশেষে, সময় একেবারেই কম থাকলে বিভিন্ন ধরনের ফলও নাস্তা হিসেবে বেছে নেওয়া যায়। কলা, আপেল, পেয়ারা কিংবা অন্য কোনো মৌসুমি ফল সহজেই সঙ্গে নেওয়া যায়। তবে সুষম নাস্তার জন্য সম্ভব হলে ফলের সঙ্গে প্রোটিন ও শস্যজাতীয় খাবারও রাখা ভালো।

লাইফস্টাইল থেকে আরও

অনলাইনে আট কোটির বেশি খতিয়ান, ঘরে বসেই মিলবে জমির রেকর্ড অনলাইনে আট কোটির বেশি খতিয়ান, ঘরে বসেই মিলবে জমির রেকর্ডদেশের ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে অনলাইন ডাটাবেজে যুক্ত হয়েছে আট কোটির বেশি খতিয়ান বা পর্চা। ফলে জমির রেকর্ড সংগ্রহ… ৮ দিন আগে প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়প্রতিদিন নিয়মিত এক মুঠো বাদাম খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। এক লাখ ৪৩ হাজারের বেশি মানুষের তথ্য নিয়ে আটটি… ১৮ দিন আগে রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কারশরীরে প্রতিস্থাপন করা থাকবে ছোট্ট একটি তারবিহীন যন্ত্র। রক্তে শর্করার মাত্রা নির্ধারিত সীমা ছাড়িয়ে গেলে এটি সক্রিয় হয়ে অতিরিক্ত গ্লুকোজ… ১৯ দিন আগে প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাবউৎসবের আগে পেডিকিউর করিয়েছিলেন। কিন্তু উৎসবের দিনগুলোতে একটানা প্যান্ডেল হপিং, ঘণ্টার পর ঘণ্টা হাঁটাহাঁটি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা আর… ১৯ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৪ এএম · লাইফস্টাইল

সকালের ব্যস্ততায় নাস্তা তৈরির ঝামেলা এড়াতে অনেকেই না খেয়েই বেরিয়ে পড়েন। বিশেষ করে ব্যাচেলর ও কর্মজীবীদের জন্য ঘুম থেকে উঠে রান্না করে নাস্তা তৈরি করা বাড়তি বিড়ম্বনার। তবে নাস্তা মানেই যে চুলার সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে, তা নয়। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর খাবার।

ফটোকার্ড

ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি

ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি

ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি

শিরোনাম