১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০৬.২৭ +৩.৫৯ | DS30: ২,০৫৪.৫৭ -৩.৭৯ | লেনদেন: ৯০১.১১ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০৬.২৭ +৩.৫৯
সারাদেশ

নাঈম হত্যা: একই পরিবারের তিনজন গ্রেফতার

নাঈম হত্যা: একই পরিবারের তিনজন গ্রেফতার
ছবি : জি বাংলা নিউজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে চা দোকানি নাঈম খান (৬০) হত্যার ঘটনায় একই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন শিমরাইল এলাকার মৃত আক্কেল আলীর ছেলে মো. হোসেন আলী (৫০), তাঁর স্ত্রী মায়া আক্তার (৪৪) ও ছেলে ইকবাল হোসেন (২৫)। রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে প্রতিবেশী হোসেন আলীর পরিবারের সঙ্গে নাঈম খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

‘নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে চা দোকানি নাঈম খান (৬০) হত্যার ঘটনায় একই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।’

— জি বাংলা ডেস্ক

একপর্যায়ে হোসেন আলী, ইকবাল ও মায়াসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে নাঈমের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীদের আঘাতে নাঈমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন ১০ ফুট দূরত্বে মাজার-মন্দির, সম্প্রীতির বন্ধন যুগ যুগ ১০ ফুট দূরত্বে মাজার-মন্দির, সম্প্রীতির বন্ধন যুগ যুগ সারাদেশ ১২ ঘণ্টা আগে

নিহত নাঈম খান শিমরাইল উত্তরপাড়া এলাকার মৃত মঈন খানের ছেলে। তিনি এলাকায় চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে চা দোকানি নাঈম খান (৬০) হত্যার ঘটনায় একই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
  • রোববার (৮ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
  • পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে প্রতিবেশী হোসেন আলীর পরিবারের সঙ্গে নাঈম খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
  • একপর্যায়ে হোসেন আলী, ইকবাল ও মায়াসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে নাঈমের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

নিহতের মেয়ের জামাতা ইমরান বলেন, রাস্তার জায়গা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই তাঁর শ্বশুরের ওপর হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সারাদেশ থেকে আরও

 সন্ধ্যাকালীন টহল ও মাদকবিরোধী অভিযান জোরদারের নির্দেশ আরএমপি কমিশনারের সন্ধ্যাকালীন টহল ও মাদকবিরোধী অভিযান জোরদারের নির্দেশ আরএমপি কমিশনারেররাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে সন্ধ্যাকালীন পুলিশি টহল জোরদার এবং অপরাধপ্রবণ এলাকায় নজরদারি… ১৫ ঘণ্টা আগে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ৭ কারখানায় ছুটি বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ৭ কারখানায় ছুটিবেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন… ১৫ ঘণ্টা আগে মালয়েশিয়ায় পাচারের সময় নারীসহ ৯ জন উদ্ধার মালয়েশিয়ায় পাচারের সময় নারীসহ ৯ জন উদ্ধারকক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নারী ও অপ্রাপ্তবয়স্কসহ ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ… ১৮ ঘণ্টা আগে শ্রমিক আন্দোলনে পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত, ক্রয়াদেশ কমার আশঙ্কা শ্রমিক আন্দোলনে পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত, ক্রয়াদেশ কমার আশঙ্কান্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় টানা তিন দিনের শ্রমিক আন্দোলন ও সংঘাতের প্রভাব পড়েছে পোশাকশিল্পে।… ১৮ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নাঈম হত্যা: একই পরিবারের তিনজন গ্রেফতার

৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ এএম · সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে চা দোকানি নাঈম খান (৬০) হত্যার ঘটনায় একই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ফটোকার্ড

নাঈম হত্যা: একই পরিবারের তিনজন গ্রেফতার

নাঈম হত্যা
একই পরিবারের তিনজন গ্রেফতার

নাঈম হত্যা
একই পরিবারের তিনজন গ্রেফতার

শিরোনাম