১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০৭.৬৩ +৪.৯৪ | DS30: ২,০৫৪.৫৯ -৩.৭৮ | লেনদেন: ২,৭১৯.৯৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০৭.৬৩ +৪.৯৪
সারাদেশ

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ছবি : জি বাংলা নিউজ

পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এ ছাড়া তাঁর বাম পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাঁকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

‘রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।’

— জি বাংলা ডেস্ক

আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি পূর্ব শিকদার মল্লিক গ্রামের ওমর আলীর ছেলে।

আরও পড়ুন কুমিল্লায় কাভার্ডভ্যানের রং বদলেও শেষ রক্ষা হয়নি, গ্রেপ্তার ২ কুমিল্লায় কাভার্ডভ্যানের রং বদলেও শেষ রক্ষা হয়নি, গ্রেপ্তার ২ সারাদেশ ২ মিনিট আগে

আব্দুর রহিমের বড় ভাই সেকেন্দার শেখ বলেন, ১০ থেকে ১২ জন মিলে তাঁর ভাইয়ের ওপর হামলা চালায়। তাঁকে মাথার বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া তাঁর বাম পা ভেঙে দেওয়া হয়েছে এবং পায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
  • রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
  • আহত অবস্থায় তাঁকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
  • আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আব্দুর রহিমকে কুপিয়ে জখম করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে জানানো হয়েছে। আহত নেতাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও

১০ ফুট দূরত্বে মাজার-মন্দির, সম্প্রীতির বন্ধন যুগ যুগ ১০ ফুট দূরত্বে মাজার-মন্দির, সম্প্রীতির বন্ধন যুগ যুগমাঝখানে দূরত্ব মাত্র ১০ ফুট। এক পাশে সুফি সাধক শাহ ফতেহ আলী (রহ.)-এর মাজার ও মসজিদ, অন্য পাশে মা আনন্দময়ী কালীমাতা মন্দির। একদিকে নামাজ… ১৩ ঘণ্টা আগে কুণ্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী শেখ রবিউল আলম কুণ্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী শেখ রবিউল আলমমুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের কুণ্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার… ১৩ ঘণ্টা আগে ঢাকায় মহাসমাবেশে নিহত গ্রাম পুলিশ জামশেদের পরিবার পেল ৩ লাখ টাকা ঢাকায় মহাসমাবেশে নিহত গ্রাম পুলিশ জামশেদের পরিবার পেল ৩ লাখ টাকা ঢাকায় আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে অংশ নিতে গিয়ে মারা যাওয়া রংপুরের বদরগঞ্জ উপজেলার দফাদার জামশেদ আলীর পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা… ১৪ ঘণ্টা আগে  সন্ধ্যাকালীন টহল ও মাদকবিরোধী অভিযান জোরদারের নির্দেশ আরএমপি কমিশনারের সন্ধ্যাকালীন টহল ও মাদকবিরোধী অভিযান জোরদারের নির্দেশ আরএমপি কমিশনারেররাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে সন্ধ্যাকালীন পুলিশি টহল জোরদার এবং অপরাধপ্রবণ এলাকায় নজরদারি… ১৬ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

৯ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম · সারাদেশ

পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এ ছাড়া তাঁর বাম পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

ফটোকার্ড

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের
নেতাকে কুপিয়ে জখম

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের
নেতাকে কুপিয়ে জখম

শিরোনাম