প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ইসলাম গ্রহণের পর বিয়ে
দিনাজপুরের হাকিমপুরে প্রেমের টানে বাংলাদেশে এসে এক তরুণীকে বিয়ে করেছেন চীনের এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের নাম ‘মোহাম্মদ আলী’ রেখেছেন ৩৭ বছর বয়সী ওই যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাকিমপুর পৌরসভার মাঠপাড়া এলাকার রাইসা আক্তার তারার সঙ্গে চীনের হুবেই প্রদেশের বাসিন্দা পংফংয়ের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন পংফং। এরপর গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে ‘মোহাম্মদ আলী’ নাম নেন তিনি। পরে রাইসাকে বিয়ে করেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নবদম্পতি হাকিমপুরে রাইসার বাড়িতে যান। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।
‘স্থানীয় সূত্রে জানা গেছে, হাকিমপুর পৌরসভার মাঠপাড়া এলাকার রাইসা আক্তার তারার সঙ্গে চীনের হুবেই প্রদেশের বাসিন্দা পংফংয়ের পরিচয় হয়।’
— জি বাংলা ডেস্ক
পংফং পেশায় গার্মেন্টস পণ্যের ক্রেতা। তার বাবার নাম ফাংলে জুন এবং মায়ের নাম শিয়ান চিং। রাইসা আক্তার হিলির মাঠপাড়া এলাকার রিয়াজুল হকের মেয়ে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন।
আরও পড়ুন
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ১১ কারখানায় ছুটি ঘোষণা
রাইসা জানান, ঢাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে পংফংয়ের এক চাচার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তিনি চীনে গিয়ে বিয়ে করার ইচ্ছার কথা ওই ব্যক্তিকে জানান। পরে তিনি তার ভাতিজা পংফংয়ের সঙ্গে রাইসার পরিচয় করিয়ে দেন।
মূল বিষয়গুলি
- দিনাজপুরের হাকিমপুরে প্রেমের টানে বাংলাদেশে এসে এক তরুণীকে বিয়ে করেছেন চীনের এক যুবক।
- স্থানীয় সূত্রে জানা গেছে, হাকিমপুর পৌরসভার মাঠপাড়া এলাকার রাইসা আক্তার তারার সঙ্গে চীনের হুবেই প্রদেশের বাসিন্দা পংফংয়ের পরিচয় হয়।
- বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নবদম্পতি হাকিমপুরে রাইসার বাড়িতে যান।
- পংফং পেশায় গার্মেন্টস পণ্যের ক্রেতা।
এরপর মুঠোফোনে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
রাইসা বলেন, ‘আমি তাকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। আমাকে বিয়ে করার জন্য গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসে। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে। বর্তমানে তার নাম মোহাম্মদ আলী। এরপর সে আমাকে বিয়ে করেছে। এতে আমার পরিবার ও এলাকাবাসী সবাই খুশি।’
রাইসার নানা বাদল বলেন, ‘আমার নাতনি ঢাকায় থাকে। সেখানে তার সঙ্গে চীনা ওই যুবকের পরিচয় হয়। তারা একে অপরকে পছন্দ করেছে। পরে চীনা যুবক বাংলাদেশে এসে আমার নাতনিকে বিয়ে করেছে। বৃহস্পতিবার রাতে তারা বাড়িতে এসেছে। এতে পরিবারের সবাই আনন্দিত।’






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।