১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২ | DS30: ২,০৫৭.৪১ +৭.৯৪ | লেনদেন: ৬,৫৮৫.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২
সারাদেশ

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
ছবি : জি বাংলা নিউজ

উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলে টেলিভিশন সাংবাদিকদের মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকের অনুষ্ঠানটি অসাধারণ। এখানে উপস্থিত থাকতে পারলে আমার নিজেরও ভালো লাগত। ঢাকায় ব্যস্ততার কারণে সরাসরি উপস্থিত হতে পারিনি। সকলের প্রতি শুভকামনা রইল।’

‘টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, সাংবাদিক মুসলিম উদ্দিন আহমেদ, কাজী তাজ উদ্দিন রিপন, তুহিন খান, কাদির তালুকদার, সোহেল তালুকদার ও কামাল হোসেন।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, ‘আগামী দিনে আমরা সবাই মিলে এই টাঙ্গাইলকে কীভাবে সুন্দর করা যায়, সে জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনাদের পাশে থাকব সবসময়।’

আরও পড়ুন গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ১১ কারখানায় ছুটি ঘোষণা গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ১১ কারখানায় ছুটি ঘোষণা সারাদেশ ৭ ঘণ্টা আগে

সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতা অত্যন্ত সম্মানিত ও দায়িত্বশীল পেশা। দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ জায়গা থেকে কাজ করে সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতি গঠনে সহযোগিতা করতে হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলে টেলিভিশন সাংবাদিকদের মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
  • টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দি…
  • উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকের অনুষ্ঠানটি অসাধারণ।
  • তিনি বলেন, ‘আগামী দিনে আমরা সবাই মিলে এই টাঙ্গাইলকে কীভাবে সুন্দর করা যায়, সে জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, সাংবাদিক মুসলিম উদ্দিন আহমেদ, কাজী তাজ উদ্দিন রিপন, তুহিন খান, কাদির তালুকদার, সোহেল তালুকদার ও কামাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামিম আল মামুন।

এ ছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টাঙ্গাইল জেলা ও উপজেলা প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতায় সুস্থ ও পেশাদার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। অপসাংবাদিকতা রোধ এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের মিলনমেলা ও মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় মফস্বলে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নানা চ্যালেঞ্জ, সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি টাঙ্গাইল জেলার উন্নয়ন সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়মিতভাবে টেলিভিশনের পর্দায় তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকরা।

পরে দিনব্যাপী আয়োজনটি সাংবাদিকদের পারস্পরিক মতবিনিময়, সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশের মিলনমেলায় পরিণত হয়।

সারাদেশ থেকে আরও

সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন, স্কুলের ফটকে ককটেলসদৃশ বস্তু সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন, স্কুলের ফটকে ককটেলসদৃশ বস্তুঢাকার সাভার ও ধামরাইয়ে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে… ১২ ঘণ্টা আগে নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপিবিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রী তারেক… ১২ ঘণ্টা আগে চাঁদপুর লঞ্চঘাটের পাশে মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার চাঁদপুর লঞ্চঘাটের পাশে মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধারচাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা এক শিশুর (ছেলে) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০… ১২ ঘণ্টা আগে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যুফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামের এক… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ এএম · সারাদেশ

উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলে টেলিভিশন সাংবাদিকদের মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফটোকার্ড

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু

শিরোনাম