১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২ | DS30: ২,০৫৭.৪১ +৭.৯৪ | লেনদেন: ৬,৫৮৫.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২
বিনোদন

নাতির কানে আজান শুনিয়েছেন নানা পাটেকার, যা জানা গেল

নাতির কানে আজান শুনিয়েছেন নানা পাটেকার, যা জানা গেল
ছবি : জি বাংলা নিউজ

বলিউড অভিনেতা নানা পাটেকারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল পোস্টগুলোতে দাবি করা হয়, নাতির জন্মের পর তিনি একজন মাদ্রাসাশিক্ষককে ডেকে শিশুর কানে আজান শোনান। পাশাপাশি একটি মাদ্রাসার ১২০ জনের বেশি শিক্ষার্থীকে নতুন পোশাক ও খাবার দেওয়ার ব্যবস্থাও করেন তিনি।

ভাইরাল পোস্টে আরও দাবি করা হয়, আজানের অর্থ ও অনুবাদ জানার পর এতে মুগ্ধ হন নানা পাটেকার। নাতির জীবনের শুরুতেই তিনি এই পবিত্র ধ্বনি শোনাতে চেয়েছিলেন বলেও পোস্টগুলোতে উল্লেখ করা হয়। এমনকি বিষয়টি নিয়ে সমালোচনা হলে নিজের জীবন নিজের মতো করে যাপনের কথা বলেছেন বলেও দাবি করা হয়।

তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ভারতীয় ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান নিউজচেকার ২৪ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, নানা পাটেকারের নাতির কানে আজান শোনানো কিংবা মাদ্রাসার শিক্ষার্থীদের পোশাক ও খাবার দেওয়ার দাবির সমর্থনে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

‘ভারতীয় ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান নিউজচেকার ২৪ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, নানা পাটেকারের নাতির কানে আজান শোনানো কিংবা মাদ্রাসার শিক্ষার্থীদের পোশাক ও খাবার দেওয়ার দাবির সমর্থনে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।’

— বিনোদন ডেস্ক

ফ্যাক্ট-চেকারদের অনুসন্ধানে নানা পাটেকারের পারিবারিক তথ্যও যাচাই করা হয়। StarsUnfolded, FilmiBeat ও IMDb-সহ বিভিন্ন উৎসের তথ্য পর্যালোচনা করে তারা দেখতে পায়, নানা পাটেকারের ছেলে হিসেবে মালহার পাটেকারের তথ্য রয়েছে। তবে তার ছেলে বা মেয়ের সন্তান অর্থাৎ নানা পাটেকারের নাতি-নাতনি থাকার বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন যে কারণে পারশাকে বিয়ে করে গোপন রেখেছিলেন আসাদ নূর যে কারণে পারশাকে বিয়ে করে গোপন রেখেছিলেন আসাদ নূর বিনোদন ৬ ঘণ্টা আগে

ভাইরাল পোস্টের সঙ্গে ব্যবহৃত ছবিগুলো নিয়েও সন্দেহের কারণ রয়েছে। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে এসব ছবির উৎস খুঁজেও ঘটনার সত্যতা নিশ্চিত করার মতো কোনো নির্ভরযোগ্য প্রতিবেদন পাওয়া যায়নি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বলিউড অভিনেতা নানা পাটেকারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
  • ভাইরাল পোস্টে আরও দাবি করা হয়, আজানের অর্থ ও অনুবাদ জানার পর এতে মুগ্ধ হন নানা পাটেকার।
  • তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
  • ফ্যাক্ট-চেকারদের অনুসন্ধানে নানা পাটেকারের পারিবারিক তথ্যও যাচাই করা হয়।

বরং ছবিগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সংক্রান্ত ওয়াটারমার্কের উপস্থিতি এবং বিভিন্ন এআই ডিটেকশন টুলের ফলাফলে এগুলো কৃত্রিমভাবে তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

নানা পাটেকারের পরিবার সম্পর্কে অন্যান্য নির্ভরযোগ্য তথ্যেও তার ছেলে মালহার পাটেকারের উল্লেখ রয়েছে। জি ফাইভের একটি প্রোফাইলেও তার স্ত্রী নীলকান্তি এবং সন্তান হিসেবে মালহার পাটেকারের তথ্য দেওয়া হয়েছে। তবে সেখানে নাতি বা নাতনির বিষয়ে এমন কোনো তথ্য নেই, যা ভাইরাল দাবিকে সমর্থন করে।

কিছু ওয়েবসাইটে অবশ্য ঘটনাটি ‘reportedly’ বা ‘প্রতিবেদন অনুযায়ী’ বলে প্রকাশ করা হয়েছে। কিন্তু সেসব প্রতিবেদনে দাবিটির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। ফলে শুধু ওই ধরনের প্রতিবেদনকে ভিত্তি করে ঘটনাটিকে সত্য বলে ধরে নেওয়ার সুযোগ নেই।

সব মিলিয়ে, নানা পাটেকার নাতির কানে আজান শুনিয়েছেন এবং ১২০ জনের বেশি মাদ্রাসাশিক্ষার্থীকে নতুন পোশাক ও খাবার দিয়েছেন—এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বরং ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার যথেষ্ট ইঙ্গিত রয়েছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই গল্পকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।

বিনোদন থেকে আরও

‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য ‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্যহাছন রাজা, রাধারমণ, উকিল মুন্সী থেকে শাহ আবদুল করিম—ভাটিবাংলার কিংবদন্তি লোকসংগীত সাধকদের গানে মুখর হয়ে উঠেছিল রাজধানীর জাতীয় নাট্যশালা… ১ দিন আগে হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায় হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায়বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখায় মুগ্ধ পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। প্রয়াত এই লেখকের একটি বই পড়ে… ১ দিন আগে এবার কি তাহলে বিয়ে করলেন নাজনীন নীহা? এবার কি তাহলে বিয়ে করলেন নাজনীন নীহা?গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। এরপরও… ১ দিন আগে ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনি ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনিরাজধানীর গুলশানের শুটিং ক্লাবে রোববার মধ্যরাতে আয়োজিত একটি ফ্যাশন শোতে দর্শকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শনের ঘটনায় বিতর্কের জন্ম দিয়েছেন… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নাতির কানে আজান শুনিয়েছেন নানা পাটেকার, যা জানা গেল

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৯ পিএম · বিনোদন

বলিউড অভিনেতা নানা পাটেকারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল পোস্টগুলোতে দাবি করা হয়, নাতির জন্মের পর তিনি একজন মাদ্রাসাশিক্ষককে ডেকে শিশুর কানে আজান শোনান। পাশাপাশি একটি মাদ্রাসার ১২০ জনের বেশি শিক্ষার্থীকে নতুন পোশাক ও খাবার দেওয়ার ব্যবস্থাও করেন তিনি।

ফটোকার্ড

নাতির কানে আজান শুনিয়েছেন নানা পাটেকার, যা জানা গেল

নাতির কানে আজান শুনিয়েছেন নানা পাটেকার, যা জানা গেল

নাতির কানে আজান শুনিয়েছেন নানা পাটেকার, যা জানা গেল

শিরোনাম