১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১ | DS30: ২,০৫৯.৩৭ +১.৯৭ | লেনদেন: ৭,৫৭৬.৬০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১
খেলাধুলা

পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ছবি : জি বাংলা নিউজ

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জয়ের ধারা ধরে রাখল স্পেন। ওয়েম্বলিতে নেশন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের শুরুটা ছিল স্পেনের পক্ষে। মাত্র দুই মিনিটেই মার্ক গেহির ভুলের সুযোগ কাজে লাগিয়ে বল কেড়ে নিয়ে ইংল্যান্ডের জালে পাঠান লামিন ইয়ামাল। তবে দ্রুত সেই ধাক্কা সামলে প্রথমার্ধেই ম্যাচে ফিরে আসে ইংল্যান্ড।

৩৬ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। চার মিনিট পর নিকো ও’রাইলির ক্রস থেকে হেডে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন হ্যারি কেইন।

‘মাত্র দুই মিনিটেই মার্ক গেহির ভুলের সুযোগ কাজে লাগিয়ে বল কেড়ে নিয়ে ইংল্যান্ডের জালে পাঠান লামিন ইয়ামাল।’

— স্পোর্টস ডেস্ক

বিরতির পর ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। বেলিংহামকে ফাউল করার পর ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে স্পটকিক থেকে গোল করতে পারেননি কেইন। তাঁর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।

আরও পড়ুন মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের খেলাধুলা ১৬ ঘণ্টা আগে

পেনাল্টি মিসের পর দ্রুতই ম্যাচে সমতা ফেরায় স্পেন। ৬০ মিনিটে দানি ওলমোর পাস থেকে গোল করেন বদলি হিসেবে মাঠে নামা অ্যালেক্স বায়েনা। এতে ২-২ গোলে সমতায় ফেরে বিশ্বচ্যাম্পিয়নরা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জয়ের ধারা ধরে রাখল স্পেন।
  • ম্যাচের শুরুটা ছিল স্পেনের পক্ষে।
  • ৩৬ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন।
  • বিরতির পর ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিল ইংল্যান্ড।

এরপর ৭৪ মিনিটে আবারও এগিয়ে যায় স্পেন। বায়েনার নিচু পাস থেকে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে জয় নিশ্চিত করে স্পেন।

এই জয়ে ২০২৬-২৭ নেশন্স লিগে জয় দিয়ে অভিযান শুরু করল স্পেন। অন্যদিকে বিশ্বকাপে তৃতীয় হওয়া ইংল্যান্ড ঘরের মাঠে নতুন আসরের শুরুতেই হারের স্বাদ পেল।

খেলাধুলা থেকে আরও

মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশ মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশঅদ্ভুত এক পরিস্থিতিতে পড়েছেন লিওনেল মেসির সদ্য সাবেক আর্জেন্টিনা সতীর্থরা। জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে, অথচ সেখানে নেই মেসি। তাঁর আসার… ১ দিন আগে নাহিদ রানার ফেরা নিয়ে সুখবর দিলেন হাবিবুল বাশার নাহিদ রানার ফেরা নিয়ে সুখবর দিলেন হাবিবুল বাশারদীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়ছেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তাঁর পুনর্বাসন। দক্ষিণ… ২ দিন আগে রেফারির বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, অভিযোগ শ্রীলঙ্কা কোচের রেফারির বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, অভিযোগ শ্রীলঙ্কা কোচেরসাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। উদ্বোধনী ম্যাচে ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করার… ২ দিন আগে আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলে আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলেমৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল বার্সেলোনা। তবে টানা দুই বড় ম্যাচে হারের পর দলটির আত্মবিশ্বাসে ধাক্কা লাগে। বড় ম্যাচে বার্সেলোনার জয়ের… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২:১৪ এএম · খেলাধুলা

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জয়ের ধারা ধরে রাখল স্পেন। ওয়েম্বলিতে নেশন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

ফটোকার্ড

পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

শিরোনাম