৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ‘অ্যাম্বাসেডর’ বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭-এর তালিকায় ১৩তম স্থানে থাকা চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি প্রতিনিধি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সর্বোচ্চ ১৯ ভোট পেয়েছেন।
উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত এই স্কলারশিপ কর্মসূচিতে ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি অংশ নেন। নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অ্যাম্বাসেডর নির্বাচন করে পিকিং বিশ্ববিদ্যালয়।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ডা. আউয়ালের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের উপ-রাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে পেয়েছেন ১৭ ভোট। জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা পেয়েছেন ৮ ভোট এবং মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম পেয়েছেন ৫ ভোট।
‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭-এর তালিকায় ১৩তম স্থানে থাকা চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি প্রতিনিধি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা.’
— জি বাংলা ডেস্ক
নির্বাচনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘প্রথমেই কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রিজভী আহমেদকে। যারা আমাকে এই স্কলারশিপে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। তাদের আস্থা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি।’
আরও পড়ুন
তিন সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী ঘোষণা সিপিবির
তিনি আরও বলেন, ‘অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছি। বাকি দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশ ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।’
মূল বিষয়গুলি
- কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭-এর তালিকায় ১৩তম স্থানে থাকা চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি প্র…
- উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত এই স্কলারশিপ কর্মসূচিতে ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি অংশ নেন।
- তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ডা.
- নির্বাচনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা.






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।