১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২ | DS30: ২,০৫৭.৪১ +৭.৯৪ | লেনদেন: ৬,৫৮৫.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২
সারাদেশ

অপ্রতিমের বাবা-মাকে বিভিন্ন নম্বর থেকে হয়রানি, থানায় জিডি

অপ্রতিমের বাবা-মাকে বিভিন্ন নম্বর থেকে হয়রানি, থানায় জিডি
ছবি : জি বাংলা নিউজ

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর বিভিন্ন মোবাইল ফোন নম্বর থেকে তাঁর বাবা-মাকে ফোন করে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তাঁর পরিবারকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগও করেছেন স্বজনেরা।

এ ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অপ্রতিমের মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম নিরাপত্তাহীনতার কারণে তাঁর মোবাইল ফোন নম্বর বন্ধ রেখেছেন বলে জানা গেছে।

‘সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) ও অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাইবার বুলিং এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণের অভিযোগে অপ্রতিমের বাবা জিডি করেছেন।’

— জি বাংলা ডেস্ক

অপ্রতিমের বাবা জানান, গত ২১ সেপ্টেম্বর রাতে গ্রামীণফোনের একটি নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। ফোন ধরার পর অজ্ঞাত ব্যক্তি তাঁর পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার পর ওই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। ফোন কেটে দেওয়ার পরও বারবার কল করা হলে তিনি নম্বরটি ব্লক করে দেন। পরে এয়ারটেলের আরেকটি নম্বর থেকেও একাধিকবার কল করা হয়।

আরও পড়ুন গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ১১ কারখানায় ছুটি ঘোষণা গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ১১ কারখানায় ছুটি ঘোষণা সারাদেশ ১ ঘণ্টা আগে

ওই নম্বর দুটিতে যোগাযোগের চেষ্টা করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়। ট্রু কলারে নম্বর দুটি যথাক্রমে ‘রাসেল স্টোর’ ও ‘মোহাম্মদ আলি’ নামে সংরক্ষিত দেখা যায়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর বিভিন্ন মোবাইল ফোন নম্বর থেকে তাঁর বাবা-মাকে ফোন করে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে।
  • এ ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
  • অপ্রতিমের মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.
  • অপ্রতিমের বাবা জানান, গত ২১ সেপ্টেম্বর রাতে গ্রামীণফোনের একটি নম্বর থেকে তাঁকে ফোন করা হয়।

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) ও অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাইবার বুলিং এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণের অভিযোগে অপ্রতিমের বাবা জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ফেসবুকে বিভিন্ন নামে আইডি খুলে অপ্রতিম ও তাঁদের পরিবারকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি তাঁদের দুজনের মোবাইল ফোনে বিভিন্ন নম্বর থেকে কল করে অশোভন আচরণ করা হচ্ছে। এসব কারণে আতঙ্কে অপ্রতিমের মা তাঁর মোবাইল নম্বর বন্ধ রেখেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।’

সারাদেশ থেকে আরও

সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন, স্কুলের ফটকে ককটেলসদৃশ বস্তু সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন, স্কুলের ফটকে ককটেলসদৃশ বস্তুঢাকার সাভার ও ধামরাইয়ে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে… ৬ ঘণ্টা আগে নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপিবিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রী তারেক… ৬ ঘণ্টা আগে চাঁদপুর লঞ্চঘাটের পাশে মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার চাঁদপুর লঞ্চঘাটের পাশে মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধারচাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা এক শিশুর (ছেলে) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০… ৬ ঘণ্টা আগে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যুফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামের এক… ৬ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

অপ্রতিমের বাবা-মাকে বিভিন্ন নম্বর থেকে হয়রানি, থানায় জিডি

২৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৭ এএম · সারাদেশ

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর বিভিন্ন মোবাইল ফোন নম্বর থেকে তাঁর বাবা-মাকে ফোন করে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তাঁর পরিবারকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগও করেছেন স্বজনেরা।

ফটোকার্ড

অপ্রতিমের বাবা-মাকে বিভিন্ন নম্বর থেকে হয়রানি, থানায় জিডি

অপ্রতিমের বাবা-মাকে বিভিন্ন নম্বর থেকে হয়রানি, থানায় জিডি

অপ্রতিমের বাবা-মাকে বিভিন্ন নম্বর থেকে হয়রানি, থানায় জিডি

শিরোনাম