১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২ | DS30: ২,০৫৭.৪১ +৭.৯৪ | লেনদেন: ৬,৫৮৫.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২
সারাদেশ

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: এসআই-কনস্টেবল ক্লোজড

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: এসআই-কনস্টেবল ক্লোজড
ছবি : জি বাংলা নিউজ

হবিগঞ্জের চুনারুঘাটে জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে আদালতে যাওয়ার পথে একই পরিবারের তিন সদস্যকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মাসুম আল মামুন ও কনস্টেবল রহুল আমীনকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবী রেললাইনের মোড়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার তিনজন হলেন কালিশিরী গ্রামের ছায়েদ মিয়া, তাঁর ভাই ইউনুস মিয়া ও ইউনুস মিয়ার মেয়ে জাসমিন আক্তার।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। বৃহস্পতিবার সকালে ওই মামলার শুনানিতে হাজির হওয়ার জন্য বাড়ি থেকে বের হলে বগাডুবী এলাকায় পুলিশ তাঁদের গতিরোধ করে।

‘চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাফিউর রহমান বলেন, বিভাগীয় ব্যবস্থা ও সুষ্ঠু তদন্তের স্বার্থে এসআই মাসুম আল মামুন ও কনস্টেবল রহুল আমীনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

তাঁদের দাবি, তল্লাশির নামে পুলিশ তাঁদের কাছে ইয়াবা পাওয়ার ঘটনা সাজিয়ে গ্রেপ্তার দেখায়। এমনকি জোর করে তাঁদের পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। পরে তাঁদের একটি গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ১১ কারখানায় ছুটি ঘোষণা গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ১১ কারখানায় ছুটি ঘোষণা সারাদেশ ২ ঘণ্টা আগে

স্বজনদের অভিযোগ, আদালতে যাওয়ার পথেই পরিকল্পিতভাবে ইয়াবা উদ্ধারের ঘটনা সাজানো হয়েছে। এতে স্থানীয় প্রতিপক্ষের কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগও করেন তাঁরা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • হবিগঞ্জের চুনারুঘাটে জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে আদালতে যাওয়ার পথে একই পরিবারের তিন সদস্যকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
  • বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবী রেললাইনের মোড়ে এ ঘটনা ঘটে।
  • ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এ নিয়ে আদালতে মামলাও রয়েছে।
  • তাঁদের দাবি, তল্লাশির নামে পুলিশ তাঁদের কাছে ইয়াবা পাওয়ার ঘটনা সাজিয়ে গ্রেপ্তার দেখায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে শত শত এলাকাবাসী চুনারুঘাট থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।

চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাফিউর রহমান বলেন, বিভাগীয় ব্যবস্থা ও সুষ্ঠু তদন্তের স্বার্থে এসআই মাসুম আল মামুন ও কনস্টেবল রহুল আমীনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘যদি এটি সাজানো ঘটনা হয়ে থাকে, তবে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনের ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না।’

পুলিশের পক্ষ থেকে অভিযোগটি তদন্তাধীন বলে জানানো হয়েছে। তদন্তের মাধ্যমে ইয়াবা উদ্ধারের ঘটনা এবং তিনজনকে গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পর্কে প্রকৃত তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সারাদেশ থেকে আরও

সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন, স্কুলের ফটকে ককটেলসদৃশ বস্তু সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন, স্কুলের ফটকে ককটেলসদৃশ বস্তুঢাকার সাভার ও ধামরাইয়ে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে… ৬ ঘণ্টা আগে নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপিবিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রী তারেক… ৬ ঘণ্টা আগে চাঁদপুর লঞ্চঘাটের পাশে মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার চাঁদপুর লঞ্চঘাটের পাশে মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধারচাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা এক শিশুর (ছেলে) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০… ৬ ঘণ্টা আগে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যুফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামের এক… ৭ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: এসআই-কনস্টেবল ক্লোজড

২৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৮ এএম · সারাদেশ

হবিগঞ্জের চুনারুঘাটে জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে আদালতে যাওয়ার পথে একই পরিবারের তিন সদস্যকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মাসুম আল মামুন ও কনস্টেবল রহুল আমীনকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ফটোকার্ড

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: এসআই-কনস্টেবল ক্লোজড

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: এসআই-কনস্টেবল ক্লোজড

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: এসআই-কনস্টেবল ক্লোজড

শিরোনাম